নীল রায়।
বেঙ্গল কেমিক্যালের বেসরকারীকরণ প্রস্তাবে তীব্র আপত্তি জানিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে চিঠি দিলেন কংগ্রেসের রাজ্যসভার সাংসদ প্রদীপ ভট্টাচার্য। মঙ্গলবার প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে লেখা এই চিঠিতে তিনি লিখেছেন, ১৯০১ সালে আচার্য প্রফুল্লচন্দ্র রায় এই প্রতিষ্ঠানের শুরু করেছিলেন। এটিই দেশের প্রথম ফার্মাসিউটিক্যাল কোম্পানি। এটা ঠিক যে এখন সময় বেঙ্গল কেমিক্যাল রুগ্ন হয়ে পড়েছিল। কিন্তু ২০১৬-১৭ আর্থিক বছর থেকে তা ঘুরে দাঁড়াতে শুরু করেছে। গত আর্থিক বছরে ১০ কোটি টাকা মুনাফা করেছে।
ভারতীয় রসায়নের জনক আচার্য প্রফুল্ল চন্দ্র রায়ের ঐতিহ্যের কথা মাথায় রেখেই এই সংস্থার বিলগ্নীকরণের উদ্যোগ বন্ধ হওয়া উচিত বলে চিঠিতে প্রধানমন্ত্রীকে জানিয়েছেন প্রদীপ ভট্টাচার্য। প্রসঙ্গত, বেঙ্গল কেমিক্যাল এর সঙ্গে বাংলার মানুষের ভাবাবেগ জড়িয়ে আছে। সেই বিষয়টিও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে মাথায় রাখা কথা বলেছেন রাজ্যসভার এই প্রবীণ কংগ্রেস সাংসদ।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news