ওয়েব ডেস্ক:
ভারতের সঙ্গে যাবতীয় বাণিজ্য বন্ধের সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান সরকার। এর ফলে ঈদের আগেই আকাশ ছোঁবে নিত্যপ্রয়োজনীয় খাদ্যপন্যের দাম, এমনটাই আশঙ্কায় পাকিস্তানের সাধারণ নাগরিক। উল্লেখ্য, জম্মু-কাশ্মীর থেকে ৩৭০ ধারা বিলোপের পরেই পাকিস্তান ভারতের সঙ্গে যাবতীয় সম্পর্ক ছিন্ন করে।
এমনিতেই অতিরিক্ত মুদ্রাস্ফীতির ফলে নাভিশ্বাস উঠেছে সে দেশের সাধারণ মানুষের। এর মধ্যে সামনেই খুশির ইদ। এর মধ্যে পাক সরকার হিন্দুস্তানের সঙ্গে ব্যবসা বন্ধের সিদ্ধান্ত নেওয়ায় সিঁদুরে মেঘ দেখেছেন ব্যবসায়ী থেকে সাধারণ মানুষ। প্রসঙ্গত, ভারত থেকে নিয়মিত ভাবে পাকিস্তানে যায় পেঁয়াজ, টমেটো-সহ বিভিন্ন শাকসবজি।
ইসলামাবাদের এক গৃহবধূর কথায়, ‘মুদ্রাস্ফীতি এমনিতেই আমাদের রান্নাঘরের বাজেট বাড়িয়ে দিয়েছে। দুধ থেকে সবজি, মাংস থেকে অন্যান্য নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম আকাশ ছোঁয়া। এর পর ভারতের সঙ্গে ব্যবসা বন্ধ। পরিস্থিতি আরও খারাপ হবে।’
একইরকম চিন্তায় সবজি বিক্রেতারাও। তাঁরা জানাচ্ছেন, সবজি-পেঁয়াজের জন্য আমরা ভারতের ওপরে নির্ভরশীল। সবজি দাম ধরাছোঁয়ার বাইরে চলে যাবে এবার। আমরা কী খাব? ইমরান খান কী চাইছেন জানি না।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news