দীপান্বিতা সাধুখাঁ:
প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের হাত ধরে একাধিক শো টেলিভিশনের পর্দায় এসেছে। ছোটপর্দার নানা অনুষ্ঠানে তিনি মন জয় করেছেন বহু দর্শকের। এবার তাঁর প্রযোজনা সংস্থার হাত ধরে ছোট পর্দায় আসতে চলেছে সুনীল গঙ্গোপাধ্যায়ের কালজয়ী উপন্যাস ‘প্রথম আলো’। সুনীল-সাহিত্যের অন্যতম প্রখ্যাত উপন্যাস ‘প্রথম আলো’।তবে কবে থেকে ধারাবাহিকের কাজ শুরু হবে, তা এখনই স্পষ্ট করে বলতে চাননি নির্মাতারা। প্রাথমিক স্তরে আলোচনার পরই শুরু হবে রিসার্চ টিম এবং কাস্টিংয়ের কাজ। সুনীল গঙ্গোপাধ্যায়ের লেখা ‘হিরক দীপ্তি’ উপন্যাস অবলম্বনে তৈরি হয়েছে মালায়লম ছবি ‘ওরে কাদাল’। প্রথম আলো অবলম্বনে তৈরি ধারাবাহিকও সকলের মনে ধরবে বলেই আশা।
বিভিন্ন বিষয়ে ভিডিয়ো পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
https://www.youtube.com/channelhindustan
https://www.facebook.com/channelhindustan
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news