নিজস্ব সংবাদদাতাঃ
মেদিনীপুর, ১৬ জুলাই: আজ মেদিনীপুরের সভা থেকে মমতার সরকারের তীব্র সমালোচনা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি বলেন, এখানে সিন্ডিকেটের ইচ্ছেতেই সব হয়। এমত অবস্থায় কোনওক্রমে বেঁচে আছেন রাজ্যবাসী। কিন্তু আর কয়েক মাসের মধ্যেই এই অবস্থা থেকে মুক্তি পাবেন এ-রাজ্যের মানুষ। তিনি অভিযোগ করেন, রাজ্যের শাসকদল বাংলার গণতন্ত্রকে গলা টিপে হত্যা করেছে।
মোদী এও বলেন, যে রাজ্যের সব ক্ষেত্রেই সিন্ডিকেটের রাজত্ব চলছে। সিন্ডিকেটকে প্রণামি না দিয়ে কিছু করা যায় না এখানে। বাড়ি তৈরির জন্য কোন দোকান থেকে সিমেন্ট, বালি বা পাথর কিনতে হবে তা ঠিক করে দেয় সিণ্ডিকেট। কৃষক তাঁর ফসল কোথায় বিক্রি করবেন তা সিণ্ডিকেটের ইচ্ছাতে হয়। এমনকী কলেজে ভর্তির ক্ষেত্রেও সিন্ডিকেটকে প্রণামি দিতে হয়। ছোট বা বড় ব্যবস্যায়ি যদি বিনিয়োগ করতে চান বা নতুন স্কুল, হাসপাতাল তৈরি করতে চান তা হলে সিন্ডিকেটকে প্রণামি দিয়ে স্বীকৃতি আদায় করতে হবে। রাজ্যের এই অবস্থার কথা কারও অজানা নয়।
তিনি বলেন, বামফ্রন্টের আমলে রাজ্য যে জায়গায় গিয়েছিল তার থেকেও খারাপ অবস্থায় চলে গেছে তৃণমূল কংগ্রেসের ৮ বছরের শাসনে।
মা মাটি মানুষের সরকারের আসল ছবি হল সিন্ডিকেট। যেভাবে ত্রিপুরা নতুন করে উঠে দাঁড়িয়েছে সেইভাবেই একজোট হয়ে পশ্চিমবঙ্গের লড়াই আমাদের জিততে হবে। প্রধানমন্ত্রী বলেন, বাম শাসন থেকে মুক্তির জন্য অনেক সময় লেগেছিল, আর এই সরকারের জুলুম থেকে মুক্তি পেতে সময় লাগবে আর কয়েক মাস।
তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্দেশ্য বলেন, দেখুন এই সভা আপনাকে প্রমাণ দিচ্ছে রাজ্যের মানুষ কী চায়।
বিভিন্ন বিষয়ে ভিডিয়ো পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
https://www.youtube.com/channelhindustan
https://www.facebook.com/channelhindustan
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news