Breaking News
Home / TRENDING / পুলিশি অত্যাচারের প্রতিবাদে উত্তপ্ত চুঁচুড়া, রবীন্দ্রনগরে বনধ

পুলিশি অত্যাচারের প্রতিবাদে উত্তপ্ত চুঁচুড়া, রবীন্দ্রনগরে বনধ

প্রসেনজিৎ ধর:

পুলিশি অত্যাচারের প্রতিবাদে চুঁচুড়ার রবীন্দ্রনগর এলাকায় বনধ। শুক্রবার রাত্রে রবীন্দ্রনগর এলাকায় তল্লাশি করতে গিয়ে পুলিশ নিরীহ নাগরিকদের মারধর ও গুলি চালায় বলে অভিযোগ এলাকার মানুষের। যদিও পুলিশের দাবি, তারা গোপন সূত্রে খবর পায়, বেশ কয়েকজন কুখ্যাত দুস্কৃতী ওই এলাকায় রয়েছে। তাদের ধরতে এলাকায় গেলে আচমকাই পুলিশকে লক্ষ্য করে দুস্কৃতীরা  গুলি ছুড়তে শুরু করে। পুলিশের আরও দাবি, এই সময় কয়েকজন পুলিশকর্মী আহত হয়। যদিও এলাকাবাসীর দাবি, পুলিশ ব্যাপক ভাঙচুর চালায়। অকারণে কয়েকজনকে গ্রেফতার করে।

এই ঘটনার প্রতিবাদেই শনিবার বনধের ডাক দেয় এলাকাবাসী। শনিবার সকাল থেকে চুঁচুড়া স্টেশন রোডের উপর টায়ার জ্বালিয়ে অবরোধ করে এলাকাবাসী। বনধের ফলে চুঁচুড়া স্টেশন রোডে গাড়ি চলাচল বন্ধ হয়ে যায়। বন্ধ ছিল এলাকার মাছের আড়ত। হুগলি স্টেশনে একই ছবি। বন্ধ রবীন্দ্রনগর বাজার ও দোকানপাটও। অবরোধ তুলতে গেলে পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল ছুড়তে থাকে অবরোধকারীরা। রণক্ষেত্র হয়ে ওঠে গোটা এলাকা। পরে বিরাট পুলিশবাহিনী গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

এই ঘটনায় পুলিশ বেশ কয়েকজনকে আটক করেছে। গত কয়েক মাস ধরে চুঁচুড়ায় খুন, বোমাবাজি ও গুলি চালানো সহ একাধিক ঘটনা বেড়েই চলেছে বলে অভিযোগ। দুষ্কৃতী দৌরাত্ম্য রুখতে গতকাল রাত্রে চন্দননগর পুলিশ কমিশনারেটের অফিসাররা এলাকায় তল্লাশি অভিযানে যান। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, সামনে বিয়ে বাড়ির অনুষ্ঠান চলছিল। সেই সময় পুলিশ এসে নিরীহ মানুষদের মারধর করে ও থানায় তুলে নিয়ে যায়। এলাকায় বেশ কয়েকটি দোকানে ভাঙচুর করে উত্তেজিত জনতা। পুলিশ শূন্যে বেশ কয়েক রাউন্ড গুলি চালাতে থাকে। আমাদের রবীন্দ্রনগর শান্তিপ্রিয় এলাকা। পুলিশ বিয়ে বাড়ির অনুষ্ঠানে গিয়ে সেখানেও ভাঙচুর চালায়।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *