ওয়েব ডেস্কঃ
গ্রিনল্যন্ডের সমস্ত বরফ গলে যাবে ৩০০০ সালের মধ্যে। এমনই চমকে দেওয়া তথ্য দিচ্ছে গবেষণা। পৃথিবীতে গ্রীনহাউস গ্যাস নির্গমনের মাত্রা যে হারে বৃদ্ধি পাচ্ছে তার ফলে সমুদ্রের জলস্তর চব্বিশ ফুট পর্যন্ত বেড়ে যাওয়ার সম্ভবনা রয়েছে বলে আশঙ্কা করছেন বিজ্ঞানীরা। জার্নাল অফ সাইন্স এডভান্স-এর একটি সমীক্ষা থেকে উঠে এসেছে এমনই চাঞ্চল্যকর তথ্য। স্বভাবতই চিন্তার ভাঁজ পড়েছে পরিবেশ বিজ্ঞানীদের কপালে। গ্রিনল্যান্ডে যে বিপুল পরিমাণে বরফ গলা শুরু হয়েছে তাতে শঙ্কিত গোটা বিশ্ব। প্রায় ২০০ কোটি টনের এক পাহাড় প্রমাণ বরফের চাঁই গলে যাচ্ছে মাত্র ২৪ ঘন্টায়। বায়ুমন্ডলের উষ্ণতা ক্রমাগত বেড়ে যাওয়ার কারণেই এই দুর্গতি। তবে বিশ্ব উষ্ণায়ণের মাত্রা এই হারে বৃদ্ধি পেলে, বরফ গলার হার আরও বাড়বে। ফলস্বরূপ ৩০০০ সালের মধ্যে শেষ হয়ে যাবে গ্রিনল্যন্ডের সমস্ত বরফ।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news