জয় ঘোষ
বিজেপির সর্বভারতীয় সাধারণ সম্পাদক (সংগঠন) রামলালকে তার পদ অব্যাহতি দিলেন রাষ্ট্রীয় স্বয়ংসবেক সঙ্ঘের প্রধান মোহন ভাগবত। শনিবার নাগপুরের আরএসএসের সদর কার্যালয় থেকে একটি বিজ্ঞপ্তি জারি করে এই খবর জানানো হয়েছে। রামলালকে নতুন দায়িত্ব দিয়ে করা হল অখিল ভারতীয় সহ সম্পাদক প্রচারক। বস্তুত, বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষের অত্যন্ত ঘনিষ্ঠ রামলাল। ১৩ বছর ধরে এই পদের দায়িত্ব সামলেছেন রামলাল। আর এস এসের পক্ষ থেকে রামলালকে অব্যহতি দেওয়ার যুক্তিযুক্ত কারণ দেখানো হয়েছে। বর্তমানে তাঁর ৬৭ বছর বয়স। তাই তাঁকে এতবড় দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হল বলেই জানানো হয়েছে।
রামলালে্য ছেড়ে যাওয়া পদে বসার দাবিদার বর্তমানে দুজন। প্রথম জন মহারাষ্ট্রের সাধারণ সম্পাদক ( সংগঠন) বিনায়ক রাও ও ভি সতীশ। দ্বিতীয় নামটি হল রাজ্যের দায়িত্বপ্রাপ্ত সর্বভারতীয় সাধারণ সম্পাদক সঙগঠন শিবপ্রকাশ। আপাতত এই দুই নেতার নাম বিজেপির সর্বভারতী সাধারণ সম্পাদক হওয়ার দৌড়ে রয়েছে। এক্ষেত্রেও আরএসএসের অনুমোদনেই যে চূড়ান্ত কথা বলবে, তা স্পষ্ট জাতীয় রাজনৈতিক মহলের কাছে।
২০১৪ ও ২০১৯ সালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সরকার ক্ষমতায় আসার সব থেকে বড় ভূমিকা ছিলও রামলালের। পশ্চিমবঙ্গ বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষের সঙ্গে রামলালজীর সম্পর্ক খুবই ভাল। রাজ্যের সাংগঠনিক কাজে কোনও নির্দেশ দিতে দলে সরাসারি দিলীপ ঘোষকে ফোন করতেন। বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহও আগামী ডিসেম্বর মাস নাগাদ তাঁর পদ থেকে অব্যহতি নেবেন। বিজেপি বর্তমান কার্যকরী সভাপতি জে পি নাড্ডা সভাপতি হবেন। তার আগে রামলালকে সাধারণ সম্পাদক (সংগঠন) পদ থেকে সরিয়ে দেওয়ার ঘটনা রাজনৈতিক মহলে খুবই তাৎপর্যপূণ।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news