Breaking News
Home / TRENDING / সিজিও কমপ্লেক্সে প্রসেনজিৎ, কত টাকার লেনদেন, জানতে চাইবে ইডি

সিজিও কমপ্লেক্সে প্রসেনজিৎ, কত টাকার লেনদেন, জানতে চাইবে ইডি

ওয়েব ডেস্ক:

ইডির তলবে সাড়া দিলেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। এদিন সকালে সিজিও কমপ্লেক্সে আসেন টলিউডের ‘নন আদার দ্যান’ প্রসেনজিৎ। সূত্রের খবর, সুপারস্টারের সঙ্গে এদিনের জিজ্ঞাসাবাদ খুবই গুরুত্বপূর্ণ বলে মনে করছেন তদন্তকারী আধিকারিকরা। সম্প্রতি গৌতম কুণ্ডুকে জেরা করার পরেই সুপারস্টার প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে জিজ্ঞাসাবাদের কথা ভাবে ইডি।

প্রসঙ্গত, বিভিন্ন সময়ে রোজভ্যালির একাধিক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রসেনজিৎ। কী কারণে, কেন তিনি সেই সব অনুষ্ঠানে ছিলেন, আজকের জেরায় তা জানতে চাওয়া হতে পারে। রোজভ্যালির এক চার্টার্ড একাউন্ট্যান্টকেও জিজ্ঞাসাবাদ করার পরেই প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে জেরা করার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্তে আসে ইডি। এদিন রোজভ্যালির সঙ্গে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের আর্থিক লেনদেনের বিষয়েও জানতে চাওয়া হতে পারে বলে খবর।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *