ওয়েব ডেস্কঃ
পুলিশি বাধার মুখে রাস্তার মধ্যে ধর্ণায় বসে পড়লেন কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গাঁধী বঢরা। শুক্রবার শোনভদ্র হত্যাকাণ্ডের ফলে আহত ব্যক্তিদের সঙ্গে হাসপাতালে দেখা করতে যান প্রিয়াঙ্কা।
হাসপাতাল থেকে বেরিয়ে তিনি আহত পরিবারের লোকেদের সঙ্গে দেখা করতে যাবেন বলে ঠিক করেন। সেইসময় শোনভদ্রের উদ্দেশ্যে রওনা হওয়ার পথে, নারায়ণপুরের কাছে বিশাল পুলিশ বাহিনী তাঁকে বাধা দেন। এরফলে রাস্তার উপর বসে ধর্ণা দেন প্রিয়াঙ্কা। তিনি বলেন, “আমি শুধুমাত্র আহত ৪ পরিবারের লোকেদের সঙ্গে দেখা করতে চাইছিলাম। কিন্তু পুলিশ বলল আমাকে আটকানোর জন্য নাকি ওপর থেকে নির্দেশ রয়েছে! এটা থেকেই বোঝা যাচ্ছে উত্তরপ্রদেশের আইন ব্যবস্থা কতটা খারাপ হয়েছে।”
উল্লেখ্য, ১৭ জুলাই শোনভদ্রে জমি বিবাদকে কেন্দ্র করে গুলি চালানোর ঘটনায় ১০ জন আহত হন। এই ঘটনায় পুলিশ গ্রাম প্রধানসহ ২৭ জনকে গ্রেফতার করে।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news