চ্যানেল হিন্দুস্তান ব্যুরো ।
সংকট আরও গভীর হচ্ছে, এবার কিডনি কাজ করছে না প্রণব মুখোপাধ্যায়ের (Pranab Mukherjee)। বৃহস্পতিবার সকালে প্রকাশিত মেডিকেল বুলেটিনে এমনটাই জানাল নয়াদিল্লির আর্মি রিসার্চ এন্ড রেফারেল হসপিটাল (Army Research and Referral Hospital)। গত কয়েকদিন ধরেই প্রণব মুখোপাধ্যায়ের শারীরিক অবস্থা ক্রমেই খারাপ হচ্ছে। এদিন হাসপাতালে পক্ষ থেকে জানানো হয়েছে, গভীর কোমায় আচ্ছন্ন থাকা প্রাক্তন রাষ্ট্রপতিকে ভেন্টিলেশনে রাখা হয়েছে। তার ফুসফুসের সংক্রমণের সঙ্গে বর্তমানে কিডনির অবস্থা খারাপ হয়েছে। যার ফলস্বরূপ কাজ করছে না প্রণব মুখোপাধ্যায়ের কিডনি। মঙ্গলবার থেকেই এই রেনাল প্যারামিটারে সামান্য বদল দেখা গিয়েছে বলে জানিয়েছে হাসপাতাল। দিল্লির সেনা হাসপাতালের তরফে জানানো হয়েছে গভীর কোমায় রয়েছেন তিনি। গত ১৭ দিন ধরে ভেন্টিলেশনেই রয়েছেন ভারতের প্রাক্তন রাষ্ট্রপতি। রেনাল প্যারামিটারে বদল হওয়ায় সংকট কিছুটা বাড়ল বলেই মনে করছেন চিকিৎসকরা। হাসপাতালে চিকিৎসাধীন প্রাক্তন রাষ্ট্রপতি করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন।
গত ৯ অগস্ট রাতে নয়াদিল্লির রাজাজি মার্গের বাড়িতে বাথরুমে ভারসাম্য হারিয়ে পড়ে যান প্রণব মুখোপাধ্যায়। মস্তিষ্কে আঘাত নিয়ে পর দিন দিল্লির আর্মি রিসার্চ অ্যান্ড রেফারেল হাসপাতালে ভর্তি করা হয় তাঁকে। অন্যান্য পরীক্ষার সঙ্গে করোনা ভাইরাসের (Coronavirus) টেস্টও হয়েছিল। প্রাক্তন রাষ্ট্রপতির সেই রিপোর্টও পজিটিভ আসে। কথা আবার নিজের হাসপাতালে ভর্তি হওয়ার পর ট্যুইট করে জানিয়েছেন প্রণব মুখোপাধ্যায়। কিন্তু বাথরুমে গিয়ে আঘাত পেয়ে মস্তিষ্কে যে রক্ত জমাট বেঁধেছিল তা বের করতে অস্ত্রোপচার করেছিলেন চিকিৎসকরা। কিন্তু অস্ত্রোপচারের পরে আর জ্ঞান ফেরেনি তাঁর। এর পরে গভীর কোমায় চলে যান প্রাক্তন রাষ্ট্রপতি। সেই থেকে আর জ্ঞান ফেরেনি প্রণব মুখোপাধ্যায়।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news