চ্যানেল হিন্দুস্তান ব্যুরো।
দেশের শিং জিনপিংয়ের সরকার নয়, ৫০ শতাংশ চিনা নাগরিকের পছন্দ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বাধীন সরকারকে। সম্প্রতি এমনটাই দাবি করেছে সেদেশের সরকারি মুখপাত্র গ্লোবাল টাইমসের (Global Times)। সেই দাবি অনুযায়ী চিনের অর্ধেক মানুষের পছন্দের তালিকায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (Narendra Modi) নেতৃত্বাধীন ভারত সরকার। চিনা নাগরিকদের কাছে এই সমীক্ষায় প্রশ্ন রাখা হয়েছিল, “ভারত ও চিনের মধ্যে কোন দেশের সরকার বেশি পছন্দ চিনের জনগণের?” এই সমীক্ষার আয়োজন করেছিল গ্লোবাল টাইমসই। আর এই সমীক্ষায় সক্রিয়ভাবে অংশগ্রহণ করা ৫০ শতাংশ চিনা নাগরিকই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বাধীন সরকারের পক্ষে রায় দিয়েছেন। বাকি নাগরিক শিং জিনপিংয়ের সরকারের (Xiping Government) প্রতি আস্থা রেখেছেন।
গত ১৫ জুন কাশ্মীরের গালওয়ান ঘাঁটিতে (Galwon Valley) পিপলস লিবারেশন আর্মির সঙ্গে সংঘর্ষে প্রাণ হারান কুড়িজন ভারতীয় সেনা জওয়ান। যেভাবে ভারত সরকার শহীদ জাওয়ানদের নাম প্রকাশ্যে জানিয়ে তাদের সম্মান জানিয়েছিল তাকেও কুর্নিশ জানিয়েছিল চিনের জনতা। নিহত সেনা জওয়ানদের শহীদের মর্যাদা দিয়ে সম্মান দেওয়ায় সোশ্যাল মিডিয়ায় প্রশংসিত হয়েছিল ভারত সরকার। দমবন্ধ করা পরিবেশেও সোশ্যাল মিডিয়ায় ক্ষোভ আছড়ে পড়েছিল শিং জিনপিংয়ের সরকারের বিরুদ্ধে। কারণ গালওয়ান ঘাঁটিতে নিহত ভারতীয় জাওয়ানদের নামধাম জানিয়ে এবং তাদের প্রকৃত সম্মান জানানোকে প্রশংসায় ভরিয়ে দিয়েছিল চিনের আমজনতা। অপরদিকে চিনা সরকার সংঘর্ষের ঘটনায় নিহত পিপলস লিবারেশন আর্মির সদস্যদের নাম প্রকাশ্যে না আনাই সমালোচিত হয়েছিল নাগরিকদের কাছেই। সেই সময় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি যেভাবে নিহত জওয়ানদের পরিবারের পাশে থেকেছিলেন তাও নজর টেনেছিল চিনা নাগরিকদের। এবার সরাসরি সরকারি সংবাদমাধ্যমের সমীক্ষাতে প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদির নেতৃত্ব আস্থা জ্ঞাপন করে রাষ্ট্রপতি শিং জিনপিংকেই প্রশ্নের মুখে ফেলে দিয়েছেন তারা।
সমীক্ষায় আরও কয়েকটি প্রশ্ন রাখা হয়েছিল। তাতে জানা গিয়েছে, চিনের ৭০ শতাংশ মানুষ বিশ্বাস করেন বিগত কয়েকদিনে ভারত-চিন সম্পর্ক খারাপ হয়েছে। চিনের প্রতি ভারতীয় নাগরিকরা বেশি ক্ষুন্ন হয়েছেন। আবার ৩০ শতাংশ চিনা নাগরিকের বিশ্বাস ভবিষ্যতে ভারত-চিন সম্পর্ক ভালো হওয়ার আশা রয়েছে। যদিও ৯ শতাংশ নাগরিকের ধারণা, ভারত ও চিনের মধ্যে সম্পর্ক ভাল হলেও তা খুব বেশিদিন টিকবে না। কিন্তু ২৫ শতাংশ মানুষের আবার বিশ্বাস, ভবিষ্যতে ভারত ও চিনের সম্পর্ক মজবুত হবে।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news