Breaking News
Home / TRENDING / করোনা ভাইরাসে আক্রান্ত হলেন প্রাক্তন ডেপুটি মেয়র অতীন ঘোষ

করোনা ভাইরাসে আক্রান্ত হলেন প্রাক্তন ডেপুটি মেয়র অতীন ঘোষ

চ্যানেল হিন্দুস্তান ব্যুরো ।

করোনা ভাইরাসে (Coronavirus) আক্রান্ত হলেন কলকাতা পুর নিগমের প্রাক্তন ডেপুটি মেয়র অতীন ঘোষ (Atin Ghosh)। আক্রান্ত হয়েছেন তাঁর স্ত্রীও। বৃহস্পতিবার সকালে জানা গিয়েছে কোভিড সংক্রমণে আক্রান্ত হয়েছেন তিনি। চিকিৎসকদের পরামর্শে হোম আইসোলেশন রয়েছেন অতীন। কলকাতা পৌর নিগমের বর্তমান প্রশাসক বোর্ডের অন্যতম সদস্য তিনি। তাঁর করোনা সংক্রমিত হওয়ার কারণে চাঞ্চল্য ছড়িয়েছে কলকাতা পুর নিগমের সদর দপ্তরে। বুধবার সন্ধ্যাবেলাতেই তিনি জানতে পেরেছেন যে তিনি সস্ত্রীক করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। জানা গিয়েছে, কলকাতা পুরনিগমের তরফে বাড়ি বাড়ি গিয়ে যে র‍্যাপিড টেস্ট করানো হচ্ছে সেই টেস্ট করিয়েছিলেন ডেপুটি মেয়র ও তাঁর স্ত্রী। সেই টেস্টেরই রিপোর্ট বুধবার সন্ধ্যায় পাওয়া গিয়েছে। তাতেই দেখা গিয়েছে, অতীনবাবু ও তাঁর স্ত্রী উভয়েই আক্রান্ত করোনায়। রিপোর্ট পাওয়ার পর বুধবার সন্ধ্যা থেকেই তাঁরা হোম আইসোলেশনে চলে গিয়েছেন। তবে তাঁদের মেয়ে করোনা আক্রান্ত কিনা তা জানার জন্য বৃহস্পতিবার করোনা টেস্ট করানো হবে। গত ১৯ তারিখ থেকেই জ্বর ছিল অতীনবাবুর।

এদিকে তাঁর করোনায় আক্রান্ত হওয়ার খবর কলকাতা পুরভবনে পৌঁছাতেই চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। মঙ্গলবারই অতীনবাবু পুরভবনে এসেছিলেন একটি বৈঠকে যোগ দিতে। পরে ফিরহাদ হাকিমের সঙ্গে ঘন্টা দেড়েক বৈঠকও করেন। তাই বৃহস্পতিবার কলকাতা পুরভবন স্যানিটাইজড করা হতে পারে বলে জানা গিয়েছে। এবং একইসঙ্গে মেয়র ফিরহাদ হাকিমও গিয়েছেন আইসোলেশনে, এমনটায় জানা যাচ্ছে সূত্রের তরফে। এর আগে রাজ্য মন্ত্রিসভার একাধিক মন্ত্রী যেমন ইতিমধ্যেই মারণ ভাইরাসে আক্রান্ত হয়েছেন ঠিক তেমনি শাসক দলের বেশ কিছু বিধায়কও এই মারণ ভাইরাসে আক্রান্ত হয়েছেন। আবার তৃণমূল বিধায়ক তমোনাশ ঘোষ ও সমরেশ দাসের মতো বিধায়ক তো এই মারণ ভাইরাসের শিকার হয়ে চলে গেছেন চিরতরে। এবার সেই মারণ ভাইরাসের থাবায় কলকাতা পুর নিগমের প্রাক্তন ডেপুটি মেয়র তথা বর্তমান কলকাতা পুরনিগমের প্রশাসকমণ্ডলীর অন্যতম সদস্য অতীন ঘোষ।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *