Breaking News
Home / TRENDING / শারীরিক অবস্থার উন্নতি হয়নি প্রণব মুখোপাধ্যায়ের, জানাল হাসপাতাল কর্তৃপক্ষ

শারীরিক অবস্থার উন্নতি হয়নি প্রণব মুখোপাধ্যায়ের, জানাল হাসপাতাল কর্তৃপক্ষ

চ্যানেল হিন্দুস্তান ব্যুরো :

প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের (Pranab Mukherjee) স্বাস্থ্য প্রসঙ্গে আবারও মেডিক্যাল বুলেটিনে জারি করল হাসপাতাল কর্তৃপক্ষ। মঙ্গলবার সকালে আর্মি রিসার্চ এন্ড রেফারাল হাসপাতালে পক্ষ থেকে যে জারি করা হয়েছে তাতে বলা হয়েছে, প্রণব মুখোপাধ্যায়ের স্বাস্থ্য আগের মতোই অপরিবর্তিত রয়েছে। এখনও ভেন্টিলেশনে রয়েছেন তিনি। হাসপাতালের চিকিৎসকরা তাঁর শারীরিক পরিস্থিতির ওপর কড়া নজর রেখে চলছে ‌। প্রাক্তন রাষ্ট্রপতির অবস্থার যে উন্নতি হয়নি মেডিক্যাল বুলেটিনে থেকেই স্পষ্ট হয়ে গিয়েছে। গত সোমবার প্রণব মুখোপাধ্যায়কে হাসপাতালে ভর্তি করার পরে মস্তিষ্কে জমাট বাঁধা রক্ত বার করতে জরুরি ভিত্তিতে অস্ত্রোপচার করতে হয়। তার পরে তিনি গভীর কোমায় চলে যান। তাঁর শরীরে করোনা ভাইরাসের (Coronavirus) সংক্রমণও ধরা পড়েছে।

তাঁর অবস্থা বর্তমান স্থিতিশীল, আগের থেকে তাঁর শারীরিক অবস্থা অনেকটাই ভালো হয়েছে বলে জানিয়েছিলেন প্রণব পুত্র অভিজিৎ মুখোপাধ্যায়। গত রবিবার টুইট করেন জঙ্গিপুরের প্রাক্তন কংগ্রেস সাংসদ লেখেন, “গতকাল আমি বাবাকে দেখতে গত কাল হাসপাতালে গিয়েছিলাম। ভগবানের আশীর্বাদে এবং আপনাদের সকলের শুভেচ্ছায় গত কয়েক দিনের তুলনায় তাঁর শারীরিক অবস্থার উন্নতি হয়েছে । তিনি চিকিৎসায় সাড়া দিচ্ছেন। তাঁর অবস্থা স্থিতিশীল। আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি তিনি আমাদের মধ্যে দ্রুত ফিরে আসবেন।” কিন্তু, এদিনের মেডিক্যাল বুলেটিনে হাসপাতাল কর্তৃপক্ষ প্রণব মুখোপাধ্যায়ের শারীরিক অবস্থা সঙ্কটজনক থাকার ইঙ্গিত দিয়েছে।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *