Breaking News
Home / TRENDING / মেঘালয়ের নতুন রাজ্যপাল হলেন সত্যপাল মালিক

মেঘালয়ের নতুন রাজ্যপাল হলেন সত্যপাল মালিক

চ্যানেল হিন্দুস্তান ব্যুরো:

মেঘালয়ের রাজ্যপাল পদে পরিবর্তন করা হল। তথাগত রায়ের জায়গায় নতুন রাজ্যপাল হলেন সত্যপাল মালিক। তিনি আগে গোয়ার রাজ্যপাল ছিলেন। 

মঙ্গলবার রাষ্ট্রপতি ভবন থেকে জানানো হয়েছে, গোয়ার পরিবর্তে মেঘালয়ের রাজ্যপাল পদের দায়িত্ব নেবেন সত্যপাল মালিক। অন্যদিকে, ভগৎ সিংহ কোশিয়ারিকে মহারাষ্ট্রের পাশাপাশি গোয়ার দায়িত্ব দেওয়ার কথাও বলা হয়েছে। অর্থাৎ এখন থেকে মহারাষ্ট্র ও গোয়া দুই রাজ্যের রাজ্যপাল হিসেবে দায়িত্বভার সামলাবেন ভগৎ সিংহ কোশিয়ারি। 

প্রসঙ্গত,  রাজ্যপাল হিসেবে পাঁচ বছরের মেয়াদ পূর্ণ করেছেন তথাগত রায়। প্রথমে তিন বছর তিনি ত্রিপুরার রাজ্যপাল ছিলেন। পরে তিনি মেঘালয়ের দায়িত্ব পান।  সূত্রের খবর, কেন্দ্রীয় নেতৃত্বের অনুমতি পেলে তথাগত রায় পুনরায় সক্রিয় রাজনীতিতে ফেরার ইচ্ছা প্রকাশ করেছেন। 

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *