চ্যানেল হিন্দুস্তান ব্যুরো :
প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের ( Pranab Mukherjee) শারীরিক অবস্থা এখনও সঙ্কটজনক। মঙ্গলবার সন্ধ্যায় দিল্লির সেনা হাসপাতালের তরফে জারি করা বুলেটিনে বলা হয়, ‘‘প্রাক্তন রাষ্ট্রপতির প্রাণ বাঁচাতে সোমবার জরুরি ভিত্তিতে অস্ত্রোপচার করতে হয়েছিল। তাঁর শারীরিক অবস্থার অবনতি হয়েছে। তাঁকে ভেন্টিলেশনে রাখা হয়েছে।’’ এদিন সকালের বুলেটিনে বলা হয়েছিল, ‘‘সোমবার বেলা ১২টা নাগাদ প্রণববাবুকে সঙ্কটজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করানো হয়। তাঁর মাথায় অনেকখানি রক্ত জমাট বেঁধে ছিল। অস্ত্রোপচারের পরেও তাঁর শারীরিক অবস্থা সঙ্কটজনক রয়েছে।’’ বুধবার সকাল ১০টায় ফের মেডিক্যাল বুলেটিনে প্রকাশ করে প্রাক্তন রাষ্ট্রপতির স্বাস্থ্যের কথা জানানো হবে। গতকাল বুলেটিন প্রকাশ করে ৯৬ ঘন্টা সময়সীমার কথা বলা হয়েছে। কিন্তু, হাসপাতাল সূত্রে খবর, প্রাক্তন রাষ্ট্রপতির শারিরীক অবস্থার অবনতি দেখে চিন্তিত চিকিৎসকরা। তাঁর চিকিৎসা চলছে নয়াদিল্লির সেনাবাহিনীর হাসপাতালে।
মস্তিষ্কে অস্ত্রোপচারের পরেও প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের শারীরিক অবস্থার কোনও উন্নতি হয়নি। এদিন শারীরিক অবস্থা আরও সংকটজনক হয়েছে। রবিবার রাতে নতুন দিল্লির বাড়িতে বাথরুমে পড়ে গিয়েছিলেন প্রণব মুখোপাধ্যায়। সেই ঘটনায় মাথায় গুরুতর চোট লাগে তাঁর। সোমবার তাঁকে নয়াদিল্লির সেনা হাসপাতালে ভর্তি করা হয়। আঘাত লাগলেও মাথা ফাটেনি তাঁর। কিন্তু মাথার এমআরআই করে দেখা যায় মস্তিষ্কের জমাট বেঁধে গিয়েছে রক্ত। হাসপাতালে গিয়ে করো না পরীক্ষা হলে দেখা যায় কোভিডে (Covid-19) আক্রান্ত হয়েছেন প্রাক্তন রাষ্ট্রপতি। নিজেই টুইট করে সে কথা জানান তিনি। ওইদিনই অস্ত্রোপচার হয় তাঁর। অস্ত্রপ্রচারের পরেও শারীরিক অবস্থার উন্নতি হয়নি। বরং শ্বাসকষ্ট থাকায় ভেন্টিলেশনে দেওয়া হয়েছে তাঁকে।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news