চ্যানেল হিন্দুস্তান ব্যুরো :
জোর কদমে কুমোরটুলিতে কাজ চলছে বুদ্ধ মূর্তি তৈরির। কাজ করছেন কুমোরটুলির (Kumartuli) মৃৎশিল্পী মিন্টু পাল। আগামী বছর ফেব্রুয়ারি থেকে মার্চ মাসের মধ্যেই এই মূর্তি যাবে বুদ্ধগয়াতে (Buddhagaya) । এমনটাই জানিয়েছেন মিন্টু পাল। প্রসঙ্গত, পরিনির্বাণের আগে সিংহশয্যায় শয়ন করেছিলেন গৌতম বুদ্ধ। বিশ্ব সংসারকে দিয়েছিলেন শান্তির অমৃতবানী। সেই শয়নমুদ্রাকেই ভাস্কর্যে বন্দি করছে কুমোরটুলি। বাংলা তো বটেই, এই শায়িত বুদ্ধমূর্তি দেশের বৃহত্তম বলেই দাবি করেছে ‘বুদ্ধ ইন্টারন্যাশনাল ওয়েলেফয়ার মিশন’। কুমোরটুলির মৃৎশিল্পী মিন্টু পালকে দিয়ে এই মিশনই ১০০ ফুট দীর্ঘ মূর্তি গড়াচ্ছে। আগামী বুদ্ধপূর্ণিমায় বুদ্ধগয়াতে এই মূর্তি প্রতিষ্ঠিত হবে। আসলে তথাগত ৮০ বছর বেঁচেছিলেন। তাই তা আশিতেই সীমাবদ্ধ রাখা হয়েছে। তবে বেদি যোগ করলে ১০০ ফুট হবে মূর্তির দৈর্ঘ্য। এটিই হবে দেশের বৃহত্তম শায়িত বুদ্ধমূর্তি।
ইতিহাসের পাতায় ঢুকতে পেরে খুশি মিন্টু পাল। জানালেন, গোটা বিশ্ব থেকে বৌদ্ধ ভিক্ষু ও পর্যটকরা বুদ্ধগয়াতে যান। সবাই এই স্বর্ণালী মূর্তি দেখবেন ভাবতেও ভাল লাগছে। আমরা পৃথিবী ছেড়ে চলে যাওয়ার পরও হয়তো কয়েক হাজার বছর থাকবে ফাইবার গ্লাসের এই মূর্তি। কথাবার্তা অনেকদিন ধরেই চলছিল। জানুয়ারিতে সিদ্ধান্ত পাকা হয়। বরাত পান মিন্টুবাবু। কিন্তু কাজ শুরু করতে না করতেই লকডাউনের গেরোয় বন্ধ হয়ে যায় কাজ। ফের শুরু হয়েছে। মিন্টু জানালেন, মূর্তির প্রতিটি অংশ আলাদা ভাবে তৈরি করা হচ্ছে। বুদ্ধগয়াতে নিয়ে গিয়ে জোড়া লাগানো হবে। এইরকম মূর্তি তৈরি করতে পারে যথেষ্ট খুশি মৃৎশিল্পী ।সামনে দুর্গা পুজো। দেবী মূর্তি তৈরির পাশাপাশি চলছে বুদ্ধমূর্তি তৈরীর কাজ। একবার দেখলেই চোখ সরানো যাবে না। এতটাই শান্তি, এতটাই নিলিপ্ত রয়েছে এই বুদ্ধমূর্তি।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news