Breaking News
Home / TRENDING / ভালো আছেন প্রণব মুখোপাধ্যায়, টুইট করে জানালেন পুত্র অভিজিৎ

ভালো আছেন প্রণব মুখোপাধ্যায়, টুইট করে জানালেন পুত্র অভিজিৎ

চ্যানেল হিন্দুস্তান ব্যুরো :

প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের (Pranab Mukherjee) শারীরিক অবস্থার উন্নতি হয়েছে। তাঁর অবস্থা বর্তমান স্থিতিশীল, আগের থেকে তাঁর শারীরিক অবস্থা অনেকটাই ভালো হয়েছে। রবিবার সকালে ১০টা নাগাদ টুইট করেন জঙ্গিপুরের প্রাক্তন কংগ্রেস সাংসদ। টুইটারে প্রণব-পুত্র লেখেন, “গতকাল আমি বাবাকে দেখতে গত কাল হাসপাতালে গিয়েছিলাম। ভগবানের আশীর্বাদে এবং আপনাদের সকলের শুভেচ্ছায় গত কয়েক দিনের তুলনায় তাঁর শারীরিক অবস্থার উন্নতি হয়েছে । তিনি চিকিৎসায় সাড়া দিচ্ছেন। তাঁর অবস্থা স্থিতিশীল। আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি তিনি আমাদের মধ্যে দ্রুত ফিরে আসবেন।” এদিন আর্মি রিসার্চ অ্যান্ড রেফারাল হসপিটাল এর পক্ষ থেকে একটি সংক্ষিপ্ত মেডিক্যাল বুলেটিনে জারি করা হয়। সেই বুলেটিনে লেখা হয়, প্রণব মুখোপাধ্যায় শারীরিক অবস্থা অপরিবর্তিত রয়েছে। ক্লিনিক্যাল পরীক্ষার পর আপাতত ভেন্টিলেশনে রাখা হয়েছে প্রাক্তন রাষ্ট্রপতিকে। তার শরীর স্বাস্থ্যের ওপর নজর রাখছে স্বাস্থ্য বিশেষজ্ঞদের একটি দল।”

এদিন অভিজিৎ মুখোপাধ্যায়ের একটি টুইটের পর প্রণব মুখোপাধ্যায়ের অনুগামীদের মধ্যেই আশার সঞ্চার হয়েছে। সবারই প্রার্থনা একটাই, সেরে উঠুন প্রণব মুখোপাধ্যায়। ফিরে আসুন স্বাভাবিক জীবনে। গত এক সপ্তাহ আগে রাজাজী মার্গের বাড়িতে বাথরুমে পড়ে গিয়ে মাথায় চোট পান প্রাক্তন রাষ্ট্রপতি। আর্মি রিসার্চ অ্যান্ড রেফারাল হাসপাতালে ভর্তি করা হয় তাঁকে। সেখানেই করোনা ভাইরাসের (Coronavirus) পরীক্ষা করে পজেটিভ রিপোর্ট আসে তাঁর। পরে হাসপাতালে অস্ত্রোপচার করে তার মাথায় জমে থাকা রক্ত বের করা হয়। তারপর থেকেই ভেন্টিলেশনে রয়েছেন তিনি।

স্বাধীনতা দিবসের দিন হাসপাতালে থাকায় এবার আর পতাকা উত্তোলন করা হয়নি প্রাক্তন রাষ্ট্রপতির। তাই তাঁর অফিসের পক্ষ থেকে উদ্যোগী হয়ে এদিন টুইটারে প্রণব মুখোপাধ্যায়ের গতবছর স্বাধীনতা দিবসের অনুষ্ঠান উদযাপনের বেশ কিছু ছবি পোস্ট করা হয়। মুখোপাধ্যায় পরিবারের পক্ষ থেকে আশা প্রকাশ করা হয়েছে, অসুস্থতার কারণে এ বছর স্বাধীনতা দিবসে পতাকা উত্তোলন অনুষ্ঠানে হাজির না থাকতে পারলেও। আগামী বছর প্রণব মুখোপাধ্যায় নিশ্চয়ই এই অনুষ্ঠানে যোগ দেবেন।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *