Breaking News
Home / TRENDING / ২০২৪ লোকসভা নির্বাচনে দাঁড়াবেন ধোনি! বললেন বিজেপি নেতা

২০২৪ লোকসভা নির্বাচনে দাঁড়াবেন ধোনি! বললেন বিজেপি নেতা

চ্যানেল হিন্দুস্তান ব্যুরো:

২০২৪ সালের লোকসভা নির্বাচনে মহেন্দ্র সিংহ ধোনিকে ভোটে দাঁড়ানোর পরামর্শ দিলেন বিজেপি নেতা সুব্রমণিয়ান স্বামী। ধোনির মধ্যে নেতৃত্ব দেওয়ার অসাধারণ প্রতিভা রয়েছে। তাই ধোনির ভোটে দাঁড়ানো উচিত বলে মনে করেন বিজেপির এই নেতা। 

গতকাল শনিবার স্বাধীনতা দিবসের দিন আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেওয়ার কথা ঘোষণা করেন ভারতের সর্বকালের অন্যতম সেরা অধিনায়ক মহেন্দ্র সিংহ ধোনি। ধোনির অবসরের কথা ঘোষণার পরই শুধু ক্রিকেট জগৎ নয়, বিভিন্ন মহল থেকে এই ক্যাপ্টেন কুলের প্রশংসা শোনা যায়। ভারতীয় ক্রিকেট দলকে ধোনি যেভাবে ঠান্ডা মাথায় নেতৃত্ব দিতেন, এ বার সেই নেতৃত্ব দেওয়ার ক্ষমতাকে সামনে এনে ভোটে দাঁড়ানোর কথা বললেন সুব্রমণিয়ান স্বামী। এদিন তিনি টুইট করে বলেন, “সামনের লোকসভা নির্বাচনে মহেন্দ্র সিংহ ধোনির অবশ্যই রাজনীতিতে আসা উচিত।” 

তবে কোন রাজনৈতিক দল থেকে তাঁর ভোটে দাঁড়ানো উচিত সে কথা বলেননি স্বামী। স্বামীর এই মন্তব্য প্রসঙ্গে রাজনৈতিক মহলের অনুমান, ২০২৪ সালের লোকসভা নির্বাচনে এখন থেকেই মহেন্দ্র সিংহ ধোনিকে বিজেপির টিকিটে দাঁড় করানোর ইঙ্গিত দিলেন পদ্ম শিবির। অন্যদিকে ধোনির ঘনিষ্ঠ মহল থেকে জানা যাচ্ছে, সবেমাত্র তিনি ২২ গজ ছাড়ার কথা ঘোষণা করেছেন তিনি। তাই এখনই রাজনীতিতে আসার কোনও সম্ভাবনা নেই ধোনির। তবে বিজেপির সঙ্গে তাঁর সম্পর্ক বরাবরই ভালো। বিজেপির শাসনকালে ঝাড়খণ্ডের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হয়েছিলেন ধোনি। 

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *