চ্যানেল হিন্দুস্তান ব্যুরো:
তিনি এখনও প্রেসিডেন্ট নির্বাচিত হননি। অথচ তার আগেই খোলাখুলি ভারতের পাশে এসে দাঁড়ালেন আমেরিকার ডেমোক্র্যাট প্রেসিডেন্ট প্রার্থী জো বাইডেন। একইসঙ্গে তোপ দাগলেন চিনকে।
লাদাখে ভারত ও চিনের সেনাবাহিনীর মধ্যে চলা উত্তপ্ত পরিস্থিতির মধ্যে রবিবার জো বাইডেন চিনকে হুঙ্কার দিয়ে ভারতকে সমর্থন করলেন। এদিন তিনি বলেন, “আমি যদি মার্কিন প্রেসিডেন্ট নির্বাচিত হন তাহলে চিনের সঙ্গে হওয়া উত্তেজনায় আমি ভারতের পাশে থাকবেন। আমি ভারতকে দৃঢ়ভাবে সমর্থন করব। আমেরিকা ও ভারতের দৃঢ় সংগঠনে বিশ্ব আরও সুরক্ষিত হবে।” জো বাইডেনের এই বক্তব্যের পিছনে যে মার্কিন নির্বাচনের রণকৌশল কাজ করছে তা মনে করছে রাজনৈতিক বিশেষজ্ঞরা।
অন্যদিকে, লাদাখে সেনা পিছু হঠাতে দোলাচল অবস্থানে রয়েছে চিন। আবার জোর করব তিব্বত দখল করে সেখানে সেনা বাড়িয়েছে চিন। শুক্রবার তিব্বত সফরে গিয়ে সেখানকার সামাজিক ও আর্থিক উন্নয়ন নিয়ে একাধিক পদক্ষেপের কথা জানিয়েছেন চিনের বিদেশমন্ত্রী ওয়াং হু।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news