চ্যানেল হিন্দুস্তান ব্যুরো।
এখনও কোমায় আচ্ছন্ন রয়েছেন প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায় (Pranab Mukherjee) । রবিবার সকালে দিল্লির সেনা হাসপাতাল বুলেটিন প্রকাশ করে জানিয়েছে, প্রণব মুখোপাধ্যায়ের শারীরিক অবস্থার কোনও পরিবর্তন হয়নি। তিনি এখনও গভীর কোমায় রয়েছেন। তাঁকে রাখা হয়েছে ভেন্টিলেটর সাপোর্টেই। প্রাক্তন রাষ্ট্রপতির ভাইটাল প্যারামিটারগুলি স্থিতিশীল রয়েছেন।।বুধবার আচমকাই প্রাক্তন রাষ্ট্রপতি শারীরিক অবস্থার অবনতি হয়। উদ্বেগ বাড়ে সব মহলে। কিন্তু বৃহস্পতিবার অবশ্য শারীরিক অবস্থার উন্নতি হয় । তাঁর শ্বাসপ্রশ্বাসের যে সমস্যা ছিল বৃহস্পতিবার তা কিছুটা কমে বলে বুলেটিনে জানায় সেনা হাসপাতাল। এরপর শুক্র, শনি ও আজ রবিবার পরপর তিন দিন প্রণব মুখোপাধ্যায়ের শারীরিক অবস্থার কোনও বদল হয়নি।
গত ৯ অগস্ট রাতে নয়াদিল্লির রাজাজি মার্গের বাড়িতে বাথরুমে ভারসাম্য হারিয়ে পড়ে যান প্রণব মুখোপাধ্যায়। মস্তিষ্কে আঘাত নিয়ে পর দিন দিল্লির আর্মি রিসার্চ অ্যান্ড রেফারেল হাসপাতালে ভর্তি করা হয় তাঁকে। অন্যান্য পরীক্ষার সঙ্গে করোনা ভাইরাসের (Coronavirus) টেস্টও হয়েছিল। প্রাক্তন রাষ্ট্রপতির সেই রিপোর্টও পজিটিভ আসে। মস্তিষ্কে যে রক্ত জমাট বেঁধেছিল তা বের করতে অস্ত্রোপচার করেছিলেন চিকিৎসকরা। কিন্তু অস্ত্রোপচারের পরে আর জ্ঞান ফেরেনি তাঁর। এর পরে গভীর কোমায় চলে যান প্রাক্তন রাষ্ট্রপতি। সেই থেকে আর জ্ঞান ফেরেনি প্রণব মুখোপাধ্যায়।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news