Breaking News
Home / TRENDING / তৃণমূলের যুব যোগদান কর্মসূচি : কর্মসংস্থান হিসেবে তুলে কটাক্ষ দিলীপের

তৃণমূলের যুব যোগদান কর্মসূচি : কর্মসংস্থান হিসেবে তুলে কটাক্ষ দিলীপের

চ‍্যানেল হিন্দুস্তান ব‍্যুরো ।

প্রশান্ত কিশোরের উদ্যোগে আজ রবিবার রাজ্যজুড়ে যুব কর্মীদের যোগদান কর্মসূচি নিয়েছে তৃণমূল (TMC) নেতৃত্ব। রাজ্যের প্রতিটি জেলায় জেলা সভাপতির ফলাও করে যুব কর্মীদের যোগদান কর্মসূচি করছেন। রবিবার সকালে বিধাননগরের বিধায়ক সব্যসাচী দত্তর গনেশ পূজায় যোগ দিতে আসেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ (Dilip Ghosh)। সেখানেই তাকে তৃণমূলের যুব কর্মীদের যোগদান প্রসঙ্গে প্রশ্ন করা হয়। জবাবে রাজ‍্য সরকারের সমালোচনা করে তিনি বলেন, “পশ্চিমবঙ্গের যুব সমাজ রাজনীতি থেকে বিমুখ হচ্ছেন কারণ এখানে আদর্শ নীতি নেই। এখানে শুধুমাত্র আছে কাটমানি আর সিন্ডিকেট রাজ। চাকরি না দিয়ে এইসব দেওয়া হচ্ছে যুবকদের। দুর্নীতি যেমন ব‍্যাপক জায়গায় পৌঁছেছে, যুবসমাজে হতাশা রয়েছে।”

মেদিনীপুরের বিজেপি (BJP) সাংসদ বলেছেন, “চাকরির জন্য পশ্চিম ভারতের দিকে যেতে হবে। পশ্চিমবঙ্গে তো চাকরির আশা নেই তাই এখানে বেআইনি পথে যেতে হবে কাজ করতে। সার্বিকভাবে এটা বাংলার ভবিষ্যতের জন্য খারাপ। যদি বাংলাকে নেতৃত্ব দিয়ে যুবসমাজকে চাকরি দিতে পারে তাহলে তাকে আমরা স্বাগত জানাব।” তিনি আরও বলেন, “যুবকদের কাজ না দিয়ে সারা জীবন রাজনীতির কাজে ব্যবহার করা। সিভিক পুলিশ করে রেখে দেওয়া, প্যারাটিচার করে রেখে দেওয়া, পার্ট টাইম টিচার করে রেখে দেওয়া। ফলে যুবকের না ভবিষ্যতের স্বপ্ন সফল হলো না পরিবারের প্রতি সঠিকভাবে সে দায় দায়িত্ব পালন করতে পারছে। এই ধরনের লক্ষ লক্ষ যুবক আজ হতাশায় ভুগছেন। সেই জন্য আমরা চেয়েছি বাংলায় সুষ্ঠু গণতন্ত্র প্রতিষ্ঠা হোক, যুবসমাজ কাজ পাক।”

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *