Breaking News
Home / TRENDING / ফের নিম্নচাপ : আগামী সপ্তাহ জুড়ে বৃষ্টির পূর্বাভাস রাজ্যে

ফের নিম্নচাপ : আগামী সপ্তাহ জুড়ে বৃষ্টির পূর্বাভাস রাজ্যে

চ্যানেল হিন্দুস্তান ব‍্যুরো :

নিম্নচাপ কাটতে না কাটতেই ফের আরও এক নিম্নচাপের ভ্রুকুটি বঙ্গোপসাগরের (Bay Of Bengal) উপর। সোমবার উত্তর বঙ্গোপসাগরে তৈরি হবে নিম্নচাপ। এর প্রভাবে আগামীকাল থেকে বাড়বে বৃষ্টি। মঙ্গল ও বুধবার প্রবল বর্ষণের সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গে (South Bengal)। ইতিমধ্যে কমলা সর্তকতা জারি হয়েছে দক্ষিণবঙ্গে। মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা মঙ্গল থেকে বৃহস্পতিবার। সমুদ্র সৈকতেও বইবে ঝোড়ো হাওয়া। আগামী ২৪ ঘণ্টায় বিক্ষিপ্ত ভারী বৃষ্টি দক্ষিণবঙ্গে। নদীয়া পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং দক্ষিণ ২৪ পরগনায় দু-এক পশলা ভারী বৃষ্টির সম্ভাবনা। দক্ষিণবঙ্গের বাকি জেলাতে হালকা মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। সোমবার দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ বাড়বে। পূর্ব ও পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম বাঁকুড়া পূর্ব ও পশ্চিম বর্ধমান, দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া, হুগলিতে ভারী বৃষ্টির পূর্বাভাস। কলকাতা সহ দক্ষিণবঙ্গের বাকি জেলাতে কয়েক পশলা হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

মঙ্গলবার দক্ষিণবঙ্গে প্রবল বর্ষণের সর্তকতা জারি হয়েছে। কলকাতাতেও ভারী বৃষ্টির পূর্বাভাস। ভারী থেকে অতি ভারীবৃষ্টি হতে পারে পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া ও পুরুলিয়াতে বৃষ্টি হবে। ভারী বৃষ্টি হতে পারে কলকাতা, হাওড়া, হুগলি, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম বর্ধমানে।
বুধবার ও দক্ষিণবঙ্গে প্রবল বর্ষণের সর্তকতা। অতি ভারী বৃষ্টিপাতের সর্তকতা পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া ও পুরুলিয়াতে। ভারী বৃষ্টির সম্ভাবনা পূর্ব ও পশ্চিম বর্ধমান এবং বীরভূমে। বৃহস্পতিবারেও দক্ষিণবঙ্গে বিক্ষিপ্ত ভারী বৃষ্টির পূর্বাভাস। ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান এবং বীরভূমে।

উপকূলের জেলাগুলিতে ঝোড়ো হাওয়া বইবে। সমুদ্র উপকূলে ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইবে। সমুদ্র উত্তাল হওয়ার কারণে ২৫ থেকে ২৭ আগস্ট অর্থাৎ মঙ্গলবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্রে প্রবেশে নিষেধাজ্ঞা জারি করেছে প্রশাসন। কলকাতায় মূলত মেঘলা আকাশ। কয়েক পশলা হালকা মাঝারি বৃষ্টির পূর্বাভাস। সকালে সর্বনিম্ন তাপমাত্রা ছিল স্বাভাবিক ২৬.৭ ডিগ্রি । গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ও স্বাভাবিক ছিল ৩১.৭ ডিগ্রি । বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ৭৮ থেকে ৯৮ শতাংশ। গত ২৪ ঘন্টায় বৃষ্টিপাতের পরিমাণ ৫.৮ মিমি।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *