চ্যানেল হিন্দুস্তান ব্যুরো।
প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের (Pranab Mukherjee) রেনাল প্যারামিটারে যে সমস্যা দেখা দিয়েছিল তাতে কিছুটা উন্নতি হয়। শনিবারের বুলেটিনে এমনটাই জানানো হয়েছিল। রবিবার দিল্লির আর্মি রিসার্চ এন্ড রেফারেল হাসপাতালের তরফে বুলেটিনে জানানো হয়েছে, ফুসফুসের সংক্রমণের চিকিৎসা চলছে প্রণব মুখোপাধ্যায়ের। এখনও ভেন্টিলেশনে রয়েছেন তিনি। তাঁর রক্তচাপ স্থিতিশীল রয়েছে বলে জানিয়েছে হাসপাতাল।
গত ৯ অগস্ট রাতে নয়াদিল্লির রাজাজি মার্গের বাড়িতে বাথরুমে ভারসাম্য হারিয়ে পড়ে যান প্রণব মুখোপাধ্যায়। মস্তিষ্কে আঘাত নিয়ে পর দিন দিল্লির আর্মি রিসার্চ অ্যান্ড রেফারেল হাসপাতালে ভর্তি করা হয় তাঁকে। অন্যান্য পরীক্ষার সঙ্গে করোনা ভাইরাসের (Coronavirus) টেস্টও হয়েছিল। প্রাক্তন রাষ্ট্রপতির সেই রিপোর্টও পজিটিভ আসে। কথা আবার নিজের হাসপাতালে ভর্তি হওয়ার পর ট্যুইট করে জানিয়েছেন প্রণব মুখোপাধ্যায়। কিন্তু বাথরুমে গিয়ে আঘাত পেয়ে মস্তিষ্কে যে রক্ত জমাট বেঁধেছিল তা বের করতে অস্ত্রোপচার করেছিলেন চিকিৎসকরা। কিন্তু অস্ত্রোপচারের পরে আর জ্ঞান ফেরেনি তাঁর। এর পরে গভীর কোমায় চলে যান প্রাক্তন রাষ্ট্রপতি। সেই থেকে আর জ্ঞান ফেরেনি প্রণব মুখোপাধ্যায়।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news