Breaking News
Home / TRENDING / “খেলনার হাব হবে ভারত” ‘মন কি বাতে’ বললেন প্রধানমন্ত্রী

“খেলনার হাব হবে ভারত” ‘মন কি বাতে’ বললেন প্রধানমন্ত্রী

চ্যানেল হিন্দুস্তান ব্যুরো।

“শিশুদের খেলনার হাব হবে ভারত।” ‘মন কি বাত’ (Maan Ki Baat) অনুষ্ঠানে এমনটাই বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। রবিবার সকালে প্রধানমন্ত্রীর মাসিক এই বার্তায় ঘুরে ফিরে এল আত্মনির্ভর ভারতের কথা। এ প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, “শিশুদের মানসিক বিকাশে বড় ভূমিকা নেয় খেলনা।  কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরও খেলনার ওপরে জোর দিয়েছিলেন। তাই এই সময়ে ভারতের ভাবা উচিত কীভাবে আমাদের দেশে খেলনা উৎপাদনের হাবে পরিণত হবে।” তিনি আরও বলেন, “দুনিয়ায় খেলনা উৎপাদনে ভারত অনেকটাই পিছিয়ে। তাই ভারতের শিল্প প্রতিষ্ঠানগুলির উচিত খেলনা উৎপাদনে জোর দেওয়া। তাই দেশে শিল্প প্রতিষ্ঠানগুলিকে আমার অনুরোধ খেলনা তৈরি করুন। আমরা দেশীয় উৎপাদনের ওপরে যে জোর দিচ্ছি তাও খানিকটা পূরণ করবে এই উদ্যোগ।”

প্রধানমন্ত্রী বলেছেন, “এখন কমপিউটার গেমস খুবই জনপ্রিয়। প্রায় সবাই কমপিউটার গেমস খেলে। কিন্তু ওইসব গেমসের অধিকাংশই পশ্চিমের দেশগুলির দ্বারা প্রভাবিত। তাই ভারতের উচিত ভারত-কেন্দ্রীক গেমস তৈরি করা। গেমস তৈরিতেও আমরা আত্মনির্ভর হতে পারি।” তিনি আরও বলেন, “সোশ্যাল  মিডিয়া হিসেবে টুইটার এখন খুবই জনপ্রিয়। তার সঙ্গে পাল্লা দিতে এখন বাজারে এসেছে দেশ তৈরি ‘কু’ ও ‘চিঙ্গারি’। ওই দুই মাইক্রোব্লগিং সাইট নিয়েও কথা বলেন মোদী। অডিয়ো, ভিডিয়ো, টেক্সট সবই শেয়ার করা যায় এই অ্যাপে।” প্রসঙ্গত, আগামী ১ সেপ্টেম্বর থেকে গোটা দেশ জুড়েই শুরু হচ্ছে চতুর্থ পর্বের আনলক প্রক্রিয়া। তার আগে এ দিন ‘মন কি বাত’ অনুষ্ঠানের বিষয় কী হতে পারে, তা নিয়ে জানানোর জন্য দেশবাসীর কাছে অনুরোধ করেছিলেন প্রধানমন্ত্রী। তবে এ দিনের অনুষ্ঠানে বিভিন্ন বিষয়ে নিজের মনের কথা বলার পাশাপাশি করোনা মোকাবিলায় দেশবাসীকে আরও সচেতন হওয়ার বার্তা দিয়েছেন তিনি।

করোনা ভাইরাসের (Coronavirus) সংক্রমণের আবহে উৎসবের সময়ও সাধারণ মানুষ যাতে সাবধানে থাকেন, সেকথাও বলেছেন প্রধানমন্ত্রী। মোদি বলেছেন, বলেন, “সাধারণত, এই দিনগুলো বিভিন্ন উৎসবের হয়ে থাকে। তবে করোনা ভাইরাস সব বদলে দিয়েছে। মানুষ এখন আরও বেশি সতর্ক এবং শৃঙ্খলা মেনে চলছেন, যা অনুপ্রেরণীয়।” শিক্ষক দিবসের কথা উল্লেখ করে তিনি বলেন, “আমাদের শিক্ষকেরা বহু চ্যালেঞ্জের মোকাবিলা করেছেন। কিন্তু তা সত্ত্বেও তাঁরা অত্যন্ত সাহসিকতা দেখিয়ে প্রযুক্তিগত পরিবর্তনের সঙ্গে নিজেদের মানিয়ে নিয়েছেন।”

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *