Breaking News
Home / TRENDING / শারীরিক অবস্থা সংকটজনক প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের

শারীরিক অবস্থা সংকটজনক প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের

চ্যানেল হিন্দুস্তান ব্যুরো :

প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের (Ex President Pranab Mukherjee) শারীরিক অবস্থা সংকটজনক। মঙ্গলবার দিল্লির আর্মি রিসার্চ অ্যান্ড রেফারাল হাসপাতালের পক্ষ থেকে যে বিবৃতি জারি করা হয়েছে তাতে এমনটাই ইঙ্গিত মিলেছে। হাসপাতালের পক্ষ থেকে বিবৃতিতে জানানো হয়েছে, “প্রণব মুখোপাধ্যায়ের অবস্থা সঙ্কটজনক, তাঁকে ভেন্টিলেটরে রাখা হয়েছে।” বিবৃতিতে আরও বলা হয়েছে, “প্রাক্তন রাষ্ট্রপতির মস্তিষ্কে যে রক্ত জমাট বেধেছিল, তা বের করতে ১০ অগস্ট, সোমবার জরুরিভিত্তিতে জীবনদায়ী অস্ত্রোপচার করা হয়েছিল। কিন্তু তার পরেও উন্নতির লক্ষণ দেখা যায়নি, এবং শারীরিক অবস্থার অবনতি হয়েছে।” 

মস্তিষ্কে অস্ত্রোপচারের পরেও প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের শারীরিক অবস্থার কোনও উন্নতি হয়নি। এদিন শারীরিক অবস্থা আরও সংকটজনক হয়েছে। রবিবার রাতে নতুন দিল্লির বাড়িতে বাথরুমে পড়ে গিয়েছিলেন প্রণব মুখোপাধ্যায়। সেই ঘটনায় মাথায় গুরুতর চোট লাগে তাঁর। সোমবার তাঁকে নয়াদিল্লির সেনা হাসপাতালে ভর্তি করা হয়। আঘাত লাগলেও মাথা ফাটেনি তাঁর। কিন্তু মাথার এমআরআই করে দেখা যায় মস্তিষ্কের জমাট বেঁধে গিয়েছে রক্ত। হাসপাতালে গিয়ে করো না পরীক্ষা হলে দেখা যায় কোভিডে (Covid-19) আক্রান্ত হয়েছেন প্রাক্তন রাষ্ট্রপতি। নিজেই টুইট করে সে কথা জানান তিনি। ‌ওইদিনই অস্ত্রোপচার হয় তাঁর। অস্ত্রপ্রচারের পরেও শারীরিক অবস্থার উন্নতি হয়নি। বরং শ্বাসকষ্ট থাকায় ভেন্টিলেশনে দেওয়া হয়েছে তাঁকে।

এদিন প্রাক্তন রাষ্ট্রপতি দ্রুত আরোগ্য কামনায় তার বীরভূমের কীরণাহার এলাকায় প্রার্থনা ও যজ্ঞের আয়োজন করা হয়। গত বছর পুজোর সময় শেষ বার বীরভুম এসেছিলেন প্রণব মুখোপাধ্যায়। এলাকাবাসীর আশা, ৮৫ বছরেও করোনা ভাইরাস সহ অন্য রোগকে হারিয়ে এবারও মুখার্জি ভবনে দুর্গাপূজো করতে আসবেন প্রণব।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *