চ্যানেল হিন্দুস্তান ব্যুরো :
করোনা ভাইরাসের (Coronavirus) সংক্রমণ সম্বন্ধীয় বৈঠকে প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদির কাছে ফের রাজ্যের আর্থিক দাবি-দাওয়া নিয়ে সরব হলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। পরিস্থিতি প্রসঙ্গে জানতে চান প্রধানমন্ত্রী। ভার্চুয়াল বৈঠকে মোদির উদ্দেশে মমতা বলেন, “বাংলা এখনও পর্যন্ত জিএসটি বাবদ রাজ্যের যে অংশ তার চার হাজার ১৩৫ টাকা পেয়েছে। এ ছাড়াও কেন্দ্রের কাছে সমস্ত খাত মিলিয়ে বাংলার বকেয়া রয়েছে ৫৩ হাজার কোটি টাকা।” তিনি আরও বলেন, “জিএসটি ক্ষতিপূরণ এবং বকেয়া বাবদ রাজ্যের মোটা অঙ্কের পাওনা বাকি রেখেছে কেন্দ্র। করোনা পরিস্থিতিতে তা মিটিয়ে দেওয়া হোক।”
করোনা ভাইরাসের সংক্রমণের পরিস্থিতিতে কেন্দ্রীয় সরকারের কাছ থেকে কোনওরকম সাহায্য পাচ্ছে না বলে আগে একাধিকবার অভিযোগ করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাই রাজ্যের নিজস্ব ঋণ নেওয়ার সীমা বাড়াতে কেন্দ্রীয় সরকারকে আর্জি জানিয়েছিলেন তিনি। অর্থাৎ মোট অভ্যন্তরীণ গড় উৎপাদনের (স্টেট জিডিপি) যে ৩ শতাংশ ঋণ বাজার থেকে নিতে সক্ষম ছিল রাজ্য, বাড়িয়ে ৫ শতাংশ করার আর্জি জানিয়েছেন মমতা। এদিনের বৈঠকে কোভিড মোকাবিলার জন্য আর্থিক দাবিদাওয়া পেশ করেন তিনি।
গত ২৭ জুলাই তিন রাজ্যের নাইসেড ল্যাবে অত্যাধুনিক কোভিড টেস্টের যন্ত্র উদ্বোধন করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। সেই ভিডিও কনফারেন্সেও উপস্থিত হয়ে বকেয়া অর্থ নিয়ে সরব হয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৈঠকে তিনি বলেছিলেন, “আমফানের জন্য ৩৫ হাজার কোটি টাকা দাবি করা হয়েছিল। কিন্তু নয়াদিল্লি এক হাজার কোটি টাকা দিয়ে আর দেয়নি।” মমতা আরও বলেছিলেন, “সব খাত মিলিয়ে রাজ্যের মোট বকেয়া পাওনা ৫৩ হাজার কোটি টাকা।” যতভাবে ও তৃণমূল নেতারা মুখ্যমন্ত্রীর এই দাবি নিয়ে সরব হয়েছিলেন প্রকাশ্যে।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news