চ্যানেল হিন্দুস্তান ব্যুরো।
হাসপাতালে ভর্তি হওয়ার পরে পরীক্ষায় কোভিড পজেটিভ এসেছিল প্রণব মুখোপাধ্যায়ের (Pranab Mukherjee)। তাই মৃত্যুর পর করোনা বিধি মেনেই শেষকৃত্য হবে তাঁর। তবে পূর্ণ রাষ্ট্রিয় মর্যাদায় মঙ্গলবারই প্রাক্তন রাষ্ট্রপতির শেষকৃত্য সম্পূর্ণ হবে বলে কেন্দ্রীয় সরকারের তরফে জানানো হয়েছে। কোভিড -১৯ (Covid-19) বিধি মেনেই কাঁচের গাড়িতেই নিয়ে যাওয়া হবে তাঁর মরদেহ। এদিন সকাল থেকেই তাঁকে শেষশ্রদ্ধা জানাতে বাসভবনে হাজির হয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি-সহ বহু গুরুত্বপূর্ণ রাজনৈতিক ব্যক্তিত্ব। দিল্লির সেনা হাসপাতাল থেকে প্রাক্তন রাষ্ট্রপতির দেহ তাঁর দিল্লির বাসভবন ১০ রাজাজি মার্গে নিয়ে আনা হয়। সেখানেই মঙ্গলবার সকাল থেকে শেষশ্রদ্ধা জানাতে উপস্থিতি হয়েছেন সকলে।
#WATCH Delhi: Prime Minister Narendra Modi pays last respects to former President #PranabMukherjee at his residence, 10 Rajaji Marg. pic.twitter.com/m5nTXr4oOU
— ANI (@ANI) September 1, 2020
এদিন সকালে প্রাক্তন রাষ্ট্রপতির বাসভবনে শেষশ্রদ্ধা জানাতে উপস্থিত হয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তারপর একে একে উপরাষ্ট্রপতি বেঙ্কইয়া নাইডু, লোকসভার স্পিকার ওম বিড়লা, চিফ অফ ডিফেন্স স্টাফ বিপিন রাওয়াত, তিন সেনাপ্রধান শেষশ্রদ্ধা জানাতে এসেছিলেন। এসেছিলেন প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহান সিং, রাহুল গান্ধী, বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা, দিল্লির মুখ্যমন্ত্রী অরবিনদ কেজরিওয়াল। দিল্লি লোধি রোড শ্মশানে পূর্ণ রাষ্ট্রিয় মর্যাদায় তাঁর শেষকৃত্য সম্পন্ন হবে।
ছবি সৌজন্য : এএনআই
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news