চ্যানেল হিন্দুস্তান ব্যুরো।
গতকালের হাঁসফাঁস গরমের পরিস্থিতির পর আজ সকাল থেকে স্বস্তির বৃষ্টি কলকাতায়। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিতে সাময়িক স্বস্তি ফিরেছে রাজ্য জুড়ে। মূলত মেঘলা আকাশ দফায় দফায় হালকা তথা মাঝারি বৃষ্টিপাত হবে সারাদিন। বেশ কিছু এলাকায় বজ্রপাতের আশঙ্কা রয়েছে। কয়েকটি জেলায় ভারী বৃষ্টি হতে পারে। উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়িতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হবে মালদা ও উত্তর এবং দক্ষিণ দিনাজপুরে। দক্ষিণবঙ্গের পাঁচ জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা। উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা নদিয়া, মুর্শিদাবাদ ও বীরভূমে। কলকাতাতেও মেঘলা আকাশ সারাদিন দফায় দফায় বৃষ্টি হতে পারে। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা কলকাতা সহ বাকি জেলাগুলিতে।
কলকাতায় সারাদিন আকাশ মেঘলা থাকবে। দিনভর কয়েক দফায় হালকা মাঝারি বৃষ্টি হবে। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সকালে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৪.১ ডিগ্রি। গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৫.৫ ডিগ্রি। বাতাসে জলীয়বাষ্পের পরিমাণ ৯৬ শতাংশ। গত ২৪ ঘন্টায় বৃষ্টি হয়েছে ৯ মিমি। মৌসুমী অক্ষরেখার একটি অংশ উত্তরবঙ্গ থেকে মনিপুর পর্যন্ত অবস্থান করছে। এই অক্ষরেখা টি উত্তরবঙ্গ থেকে আসাম হয়ে মনিপুরের পর্যন্ত গেছে। এর প্রভাবে সাগর থেকে প্রচুর জলীয় বাষ্প ঢুকেছে। যার জেরে রাজ্যজুড়ে বৃষ্টির ভ্রুকুটি। উত্তর-পূর্ব ভারতের রাজ্যগুলি অর্থাৎ অসম, মেঘালয়, মনিপুর, মিজোরাম, নাগাল্যান্ড, ত্রিপুরা এবং পূর্ব ভারতের বিহার ও ওড়িশা আগামী দুদিন ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news