Breaking News
Home / TRENDING / সীমান্তে চক্কর কাটছে চিনা জেট ফাইটার, জবাব দিতে তৈরি ভারতীয় সেনাবাহিনী

সীমান্তে চক্কর কাটছে চিনা জেট ফাইটার, জবাব দিতে তৈরি ভারতীয় সেনাবাহিনী

চ্যানেল হিন্দুস্তান ব্যুরো।

ভারতের এলাকা দখল করতে আগ্রাসী পদক্ষেপ নিল চিন। সীমান্তে চিনা সেনাবাহিনীর অনুপ্রবেশের পাশাপাশি, যুদ্ধবিমান নিয়ে আকাশ সীমায় গতিবিধি লক্ষ্য করা যাচ্ছে। প্যাঙ্গং হ্রদের দক্ষিণ (South Pengong lake) প্রান্ত যেখানে চিনের সেনারা জমি দখলের চেষ্টা করে ওই এলাকায় জে-২০ ফাইটার (J-20 Fighter) জেটকে চক্কর কাটতে দেখা গিয়েছে। প্যাঙ্গং লেকের পাহাড়ি এলাকার কাছে এখনও চিনের জে-২০ ফাইটার জেটের ওঠানামা লক্ষ্য করা যাচ্ছে, এমনটাই জানা গিয়েছে ভারতীয় সেনা সূত্রে। শনিবার রাত থেকে প্যাঙ্গং হ্রদ সংলগ্ন এলাকায় সামরিক অস্ত্রশস্ত্র নিয়ে ভারতীয় ভূখণ্ডে ঢুকে পড়ার চেষ্টা করে চিনের বাহিনী। কিন্তু ভারতীয় সেনার তৎপরতায় অনুপ্রবেশের চেষ্টা ব্যর্থ হয়। সেই কারণে সেখানে গালওয়ান উপত্যকা (Galwon Valley) মতো কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। বরং ভারতীয় সেনাবাহিনীর কাছে প্রতিহত হয়ে পিছু হটতে হয়েছে পিপলস লিবারেশন আর্মিকে (People Liberation Army)। ভারতীয় সেনার দাবি, চিনা ফৌজের গতিবিধি আগে থেকে আঁচ করে ফেলার কারণেই তাদের এলাকা দখলের চেষ্টা রুখে দেওয়া গিয়েছে।

ভারতীয় সেনাবাহিনী সূত্রের খবর, সীমান্তে জে-২০ ফাইটার জেট ওঠানামা করছে চিনের হোটান বায়ুসেনা ঘাঁটি থেকে। এই হোটান এয়ারবেস রয়েছে চিনের শিংজিয়াং প্রদেশে। এই শিংজিয়াং পূর্ব লাদাখের কাছাকাছি। এখান থেকে বোমারু বিমানও সীমান্তের কাছে মোতায়েন করেছে পিপলস লিবারেশন আর্মি। হোটান এয়ারবেস থেকে দেপসাং এলাকা, গালওয়ানের ১৪ নম্বর পেট্রলিং পয়েন্ট, হটস্প্রিং, প্যাঙ্গং হ্রদ সংলগ্ন ফিঙ্গার পয়েন্ট ৪ এলাকায় নজরদারি চালানো সহজ। প্ল্যানেট ল্যাবের নতুন উপগ্রহ চিত্র দেখিয়েছে, এই এয়ারবেসেই রয়েছে দুটি জে-২০ স্টিলথ এয়ারক্রাফ্ট। সেখান থেকেই প্যাঙ্গং এলাকায় মাঝে মাঝে চক্কর কাটছে এই দুই যুদ্ধবিমান। উপগ্রহ চিত্র দেখিয়েছে, চিন ও ভুটান সীমান্তের ডোকলামে সারফেস-টু-এয়ার মিসাইল সিস্টেম মোতায়েন করছে পিপলস লিবারেশন আর্মি। অন্যদিকে, সিকিম-চিন সীমান্তে নাকু লা-তেও এয়ার ডিফেন্স সিস্টেম তৈরি হচ্ছে। ডোকলামে মিসাইল সিস্টেম তৈরির সঙ্গেই হেলিপোর্টও তৈরি করছে চিনের বাহিনী।  এই মুহূর্তে দুটি হেলিপোর্ট বানাচ্ছে চিন। 

আকাশসীমাকে সুরক্ষিত করতে ইতিমধ্যেই এয়ার ডিফেন্স মিসাইল সিস্টেম মোতায়েন করেছে ভারত। প্রকৃত নিয়ন্ত্রণ রেখায় চক্কর কাটছে ভারতীয় বায়ুসেনার একাধিক কমব্যাট ফাইটার এয়ারক্রাফ্ট। কৌশলগত পদক্ষেপে চিনের থেকেও কয়েক কদম এগিয়েই আছে ভারতীয় বায়ুসেনা (Indian Air force)। গালওয়ান উপত্যকায় সেনাবাহিনীকে রুখতে যে তৎপরতা লক্ষ্য করা গিয়েছিল, এবার আর পুনরাবৃত্তি করতে নারাজ ভারতীয় সেনাবাহিনী। তাই আগে থেকেই অনেক বেশি তৎপর রয়েছে তারা। চিনা সেনাবাহিনীকে অতর্কিত হামলা চালালে তার জবাব দেওয়া যায় সেই ব্যবস্থাও রাখা হয়েছে বলে জানা গিয়েছে ভারতীয় সেনা সূত্রে।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *