Breaking News
Home / TRENDING / প্রণব মুখোপাধ্যায়ের মৃত্যুতে আজ বাংলাদেশে একদিনের রাষ্ট্রীয় শোক

প্রণব মুখোপাধ্যায়ের মৃত্যুতে আজ বাংলাদেশে একদিনের রাষ্ট্রীয় শোক

চ্যানেল হিন্দুস্থান ঢাকা ব্যুরো :

ভারতের প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের (Pranab Mukherjee) মৃত্যুতে বাংলাদেশে আজ বুধবার একদিনের রাষ্ট্রীয় শোক পালন করা হচ্ছে। অর্ধনমিত থাকবে বাংলাদেশের (Bangladesh) জাতীয় পতাকা। সোমবার রাতে সংবাদমাধ্যমকে এ বিষয়টি জানানো হয়। প্রণব মুখোপাধ্যায়ের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সংবাদমাধ্যমে পাঠানো পৃথক বার্তায় একথা শোক জানান তাঁরা। এক শোকবার্তায় রাষ্ট্রপতি বলেন, “প্রণব মুখোপাধ্যায় ছিলেন বাংলাদেশের অকৃত্রিম বন্ধু। ১৯৭১ সালে মুক্তিযুদ্ধে প্রণব মুখোপাধ্যায়ের ভূমিকা আমাদের বিজয়কে ত্বরান্বিত করেছিল। বাংলাদেশের মুক্তিযুদ্ধের পক্ষে আন্তর্জাতিক অঙ্গনে জনমত তৈরিতে তার ছিল গুরুত্বপূর্ণ ভূমিকা।” তিনি আরও বলেন, “প্রণব মুখোপাধ্যায়ের মৃত্যুতে উপমহাদেশের রাজনীতিতে এক অপূরণীয় ক্ষতি হল। রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের বিদেহী আত্মার শান্তি কামনা করেন ও তাঁর শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাই।”

এক শোকবার্তায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা (Sheikh Hasina) বলেছেন, “বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধে একজন রাজনীতিবিদ ও আমাদের পরম সুহৃদ হিসেবে প্রণব মুখোপাধ্যায়ের অনন্য অবদান কখনও বিস্মৃত হওয়ার নয়। আমি সব সময় মুক্তিযুদ্ধে তাঁর অসামান্য অবদান শ্রদ্ধার সাথে স্মরণ করি।” সোমবার বিকেলে ভারতের রাজধানী দিল্লির সেনা হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি ৷ এর আগে, গত ০৯ আগস্ট রাতে প্রণব মুখোপাধ্যায় বাথরুমে পড়ে যান ভারতের প্রাক্তন রাষ্ট্রপতি। পরদিন ১০ আগস্ট সকালে ডান হাত অবশ হতে থাকায় দ্রুত প্রণব মুখোপাধ্যায়কে হাসপাতালে নিয়ে যাওয়া হয়৷ সেখানে চিকিৎসকরা অপারেশনের সিদ্ধান্ত নেন। অপারেশনের আগে করোনা ভাইরাসের সংক্রমণের পরীক্ষায় পজিটিভ রিপোর্ট আসে। প্রণব মুখোপাধ্যায়ের অস্ত্রোপচার হয়। এতে মাথায় জমাট বাঁধা রক্ত বের করা হয়। রাতেই তাঁকে ভেন্টিলেটর সাপোর্টে রাখা হয়৷ ১০ আগস্ট হাসপাতালে ভর্তির আগেও তিনি নিজেই টুইট করে জানান, তাঁর করোনা পজিটিভ৷

এদিন রাতে চিকিত্‍সায় সাড়া দিলেও ১১ আগস্ট থেকে অবস্থার অবনতি হতে থাকে। রাতে হাসপাতাল কর্তৃপক্ষ বুলেটিনে জানায়, প্রণব মুখোপাধ্যায়ের শারীরিক অবস্থা অত্যন্ত সঙ্কটজনক। তারপর থেকেই তাঁকে ভেন্টিলেশনে রাখা হয়েছিল। ২০১২ থেকে ২০১৭ সাল পর্যন্ত দেশের রাষ্ট্রপতি ছিলেন প্রণব মুখোপাধ্যায়। সে বছর জুলাইয়ে রাষ্ট্রপতি নির্বাচনে লড়তে চাননি তিনি, রাজনীতি থেকে অবসর গ্রহণ করেন । ৫০ বছরেরও অধিক সময় সক্রিয় রাজনীতিতে থাকা প্রণব মুখোপাধ্যায়কে ২০১৯ সালে ভারতের সর্বোচ্চ সম্মাননা ভারত রত্নে ভূষিত করা হয়।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *