Breaking News
Home / TRENDING / পিতার সঙ্কটজনক অবস্থায় ‘ভারত রত্নে’র মুহূর্ত স্মরণ করলেন প্রণব কন্যা

পিতার সঙ্কটজনক অবস্থায় ‘ভারত রত্নে’র মুহূর্ত স্মরণ করলেন প্রণব কন্যা

চ্যানেল হিন্দুস্তান ব্যুরো :

পিতার শারিরীক অবস্থা সঙ্কটজনক। দেশজুড়ে চলছে প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের (Pranab Mukherjee) দ্রুত আরোগ্য কামনায় প্রার্থনা। বুধবার সকালে এক আবেগঘন টুইট করলেন প্রাক্তন রাষ্ট্রপতির কন্যা শর্মিষ্ঠা মুখোপাধ্যায়। হাসপাতালে থাকা পিতার কথা বলে তিনি লিখেছেন, “গত বছর ৮ অগস্ট আমার জীবনের অন্যতম খুশির দিন ছিল। কারণ, আমার বাবা ভারতরত্ন সম্মানে ভূষিত হয়েছিলেন। ঠিক এক বছর পরে, ১০ অগস্ট তিনি গুরুতর অসুস্থ। আশা করি ঈশ্বর সেটাই করবেন, যেটা তাঁর জন্য সবচেয়ে মঙ্গলের এবং আমাকে শক্তি দেবেন যাতে সুখ ও দুঃখ–দুটোই সমানভাবে গ্রহণ করতে পারি। আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি, যাঁরা এই সময়ে উদ্বেগ প্রকাশ করেছেন।” গতবছর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সরকারের উদ্যোগে দেশের বর্তমান রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ ‘ভারত রত্নে’র তালিকা ঘোষণা করেন। সেই তালিকায় নাম ঘোষণা হয় প্রণব মুখোপাধ্যায়ের। এদিন সেকথাই স্মরণ করেন প্রণব কন্যা।

প্রসঙ্গত, রবিবার আচমকাই অসুস্থ হয়ে পড়েন প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়। তাঁর অবস্থা শারীরিক অবস্থা এখনও সঙ্কটজনক। মঙ্গলবার সন্ধ্যায় দিল্লির সেনা হাসপাতালের তরফে জারি করা বুলেটিনে বলা হয়, ‘‘প্রাক্তন রাষ্ট্রপতির প্রাণ বাঁচাতে সোমবার জরুরি ভিত্তিতে অস্ত্রোপচার করতে হয়েছিল। তাঁর শারীরিক অবস্থার অবনতি হয়েছে। তাঁকে ভেন্টিলেশনে রাখা হয়েছে।’’ এদিন সকালের বুলেটিনে বলা হয়েছিল, ‘‘সোমবার বেলা ১২টা নাগাদ প্রণব মুখোপাধ্যায়কে সঙ্কটজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করানো হয়। তাঁর মাথায় অনেকখানি রক্ত জমাট বেঁধে ছিল। অস্ত্রোপচারের পরেও তাঁর শারীরিক অবস্থা সঙ্কটজনক রয়েছে।’’ হাসপাতালে ভর্তি হলে কোভিড (Covid-19) পরীক্ষা হলে, রিপোর্ট পজেটিভ আসে তাঁর। নিজেই টুইট করে সেকথা জানিয়েছিলেন তিনি।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *