চ্যানেল হিন্দুস্তান ব্যুরো :
নবান্ন থেকে নির্দেশ দেওয়া হয়েছে কলকাতা এবং শহরতলীতে আলুর দাম যেন প্রতি কেজিতে ২৫ টাকা করা হয়। কিন্তু এখনও পর্যন্ত শহর কলকাতায় আলুর দাম প্রতিকেজিতে ২৮ থেকে ৩০ টাকা। কারণ হিসেবে কলকাতা থেকে টাস্কফোর্সের (Taskforce) সদস্য রবীন্দ্রনাথ কোলে জানিয়েছেন, আলু যেখান থেকে বার করা হয় অর্থাৎ কোল্ডস্টোরেজ (Coldstroge)। সেখান থেকে প্রথমে আলুর দাম বেশি চাওয়া হচ্ছে। তার ফলে হোলসেলার যারা আছেন তারা অনেকটা বেশি দামে আলু কিনছেন । হোলসেলার এখন আলু কিনছেন প্রতি কুইন্টালে ২৬০০ টাকা দরে। ফলে তারা কিভাবে পাইকারি বাজারে ২৫ টাকা কেজি দরে আলু বিক্রি করবে। সেই জন্য শহর কলকাতায় বিভিন্ন বাজারে আলু ২৮ থেকে ৩০ টাকা কেজি দরে বিক্রি করা হচ্ছে। তবে এই রকম দীর্ঘদিন চলতে পারে না বলে জানিয়েছেন রবীন্দ্রনাথবাবু।
তিনি জানিয়েছেন, এই জন্য সরকারের তরফ থেকে সুফল বাংলাতে আলু ২৫ টাকা দেওয়া হচ্ছে। সাধারণ মানুষকে এর পাশাপাশি তিনি জানিয়েছেন কাঁচা সবজির দাম অনেকটা কমেছে। তবে বেগুন করোলা দাম এখনো অনেকটা বেশি। তবে পটল ঝিঙে চিটিংজা এর দাম অনেকটা কমেছে। লঙ্কার দামও ৩০০ টাকা থেকে কমে ১৪০ টাকা এসেছে বলেও তিনি জানিয়েছেন।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news