Breaking News
Home / TRENDING / ফ্রন্টফুটে অমিত, ভারভারা রাওদের নিয়ে সুপ্রিম কোর্টের রায়ের পর রাহুলকে পাল্টা টুইট

ফ্রন্টফুটে অমিত, ভারভারা রাওদের নিয়ে সুপ্রিম কোর্টের রায়ের পর রাহুলকে পাল্টা টুইট

নিজস্ব সংবাদদাতাঃ
রাহুল গাঁধীকে একহাত নিলেন অমিত শাহ। আজ সুপ্রিম কোর্ট ভারভারা রাও সহ অন্য ‘শহুরে মাওবাদি’দের গৃহবন্দী রাখা এবং তাদের বিরুদ্ধে তদন্তের অনুমতি দেওয়ার পর টুইট করেন অমিত শাহ। টুইটে আমিত শাহ লেখেন, ‘ভারত কে টুকরে টুকরে গ্যাং-এর পক্ষ নিচ্ছে! যারা আসলে মাওবাদি। ভুও মানবাধিকার কর্মী।’ বিজেপির সর্বভারতীয় সভাপতির মতে ভারভারা রাওরা আসলে দুর্নীতিগ্রস্ত মানুষ। তিনি আরও বলেন স্বাগত রাহুল গাঁধীর কংগ্রেসকে এই ধরনের মানুষের পক্ষ নেওয়ার জন্য।
উল্লেখ্য, রাহুল গাঁধী গত ২৮ আগস্টে ভিমা কোরেগাওয়ের ঘটনা নিয়ে বিজেপি সরকারের বিরুদ্ধে আক্রমনত্বক টুইট করেছিলেন। কংগ্রেস সভাপতি লিখেছিলেন, ‘দেশে একটাই এনজিও, সেটা হল আরএসএস। বাকি সমস্ত এনজিও-র কাজ বন্ধ করে দেওয়া হোক। সমস্ত মানবাধিকার কর্মীকে জেলে ঢুকিয়ে দেওয়া হোক। যাতে কেউ প্রতিবাদ করতে না পারে। স্বাগত নতুন ভারতে।’ আজ সেই টুইটেরই জবাব দিলেন অমিত শাহ।
বিজেপি সেনাপতির মতে জাতীয় নিরাপত্তা নিয়েও এরা রাজনীতি করছে। যা অনভিপ্রেত। অমিত শাহর স্পষ্ট বক্তব্য, ‘আরবান নক্সালিসম’ বিষয়ে কংগ্রেস তাদের পরিষ্কার মতামত জানাক। এইসঙ্গে তিনি জানান, ভারত একটি খোলামেলা দেশ। যে কোনও বিষয়ে এখানে স্বাস্থ্যকর আলোচনা হয়ে থাকে। ‘তাই বলে যে বিষয়টি দেশের নাগরিকদের জন্য ক্ষতিকর’ তা নিয়ে আপোস করা হবে না।
ভারভারা রাও সহ অন্য ‘মানবাধিকার কর্মী’দের নিয়ে সুপ্রিম কোর্টের আজকের রায়ের পরে বিজপি সরকার রীতিমতো ফ্রন্টফুটে।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *