ওয়েব ডেস্ক:
শেষ পর্যন্ত ছবি তুলতে গিয়েই টয়ট্রেন থেকে পড়ে মৃত্যু হল প্রদীপ সাক্সেনার। হুগলির রিষড়ার বাঙুরপার্কের বাসিন্দা পেশায় কেবল অপারেটার প্রদীপ সাক্সেনা। পঞ্চমীর দিন সপরিবারে বেড়াতে গিয়েছিলেন দার্জিলিং। ফেরার পথে ঘটে গেল মর্মান্তিক ঘটনা।
ওইদিন ঘুম স্টেশন থেকে ট্রয় ট্রেনে চাপেন প্রদীপবাবু, তাঁর স্ত্রী নম্রতা সাক্সেনা ও মেয়ে অনুশ্রী। ট্রেন যখন বাতাসিয়ার কাছাকাছি তখনই টয়ট্রেনের দরজা খুলে সেলফি তুলতে যান প্রদীপবাবু। আর তাতেই হয় বিপত্তি। চলন্ত ট্রেন থেকে পড়ে যান প্রদীপবাবু।মাথায় গুরুতর চোট লাগে তাঁর। দার্জিলিং হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা জানান তিনি মৃত। দুর্ঘটনার সংবাদ পেয়ে হাসপাতালে যান পর্যটনমন্ত্রী গৌতম দেব।
স্বভাবতই রিষড়ার বাড়িতে শোকের ছায়া নেমে এসেছে। বৃহস্পতিবার সকালে দেহ এসে পৌঁছয় বাঙুরপার্কের বাড়িতে। উল্লেখ্য, পরিচিতরা জানান, বেড়াতে যাওয়া ও ছবি তোলাই চিল প্রদীপবাবুর নেশা। সেই ছবি তুলতে গিয়েই প্রাণ হারালেন প্রদীপ সাক্সেনা।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news