চ্যানেল হিন্দুস্তান ব্যুরো।
প্রয়াত হলেন বিশিষ্ট আবৃত্তিকার প্রদীপ ঘোষ (Pradip Ghosh)। শুক্রবার সকালে তিনি প্রয়াত হন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৮ বছর। পশ্চিমবঙ্গে বাচিক শিল্পের জগতে তিনি এক উজ্জ্বল নক্ষত্র ছিলেন। পাশাপাশি তথ্য ও সংস্কৃতি বিভাগে যুগ্ম তথ্য অধিকর্তা হিসাবে দক্ষতার সাথে কাজ করেছেন।পশ্চিমবঙ্গ সরকার তাঁকে ২০১৭ সালে কাজী সব্যসাচী পুরস্কার প্রদান করে।
প্রদীপ ঘোষের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। তাঁর শোক বার্তায় মমতা লিখেছেন, “বিশিষ্ট আবৃত্তিকার প্রদীপ ঘোষের প্রয়াণে আমি গভীর শোক প্রকাশ করছি। তিনি আজ কলকাতায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। বয়স হয়েছিল ৭৮ বছর। আমি প্রদীপ ঘোষের পরিবার-পরিজন ও অনুরাগীদের আন্তরিক সমবেদনা জানাচ্ছি।”
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news