চ্যানেল হিন্দুস্তান ব্যুরো।
লকডাউনের (Lockdown) পর মহারাষ্ট্র চালু হয়েছে এসি ট্রেন (A/C Train)। আর এই পরিষেবা চালু হওয়ার পরেই উঠে এসেছে এক তথ্য। লকডাউনের পর মোট ৩১০ জন মানুষ এসি ট্রেন ব্যবহার করছেন। লকডাউন এর পূর্বে প্রায় ১৮,০০০ জন যাতায়াতের জন্য ১২ টি ডাব্লুআর পরিষেবা ব্যবহার করতেন। প্রসঙ্গত ১৫ অক্টোবর থেকে ১০টি ডাব্লুআর পরিষেবা চালু করা হয়েছে। ডাব্লুআর-এর এক কর্মকর্তা জানান মাত্র ১০ জন যাত্রী যাতায়াতের জন্য টিকিট কাটতেন। এরপর যখন বিশেষ পেশার সঙ্গে যুক্ত ব্যক্তিদের ছাড়া অন্য পেশায় নিযুক্ত মানুষদের যাতায়াত করার অনুমতি দেওয়া না হয় ঠিক তখনই বহু মানুষের মধ্যে অসন্তোষ সৃষ্টি হয়।
বোরিভালির বাসিন্দা মহেশ ব্যাস বলেছেন, ব্যবসায়ি এবং বেসরকারী কর্মীরা অধিকংশই এই পরিষেবা ব্যবহার করেন। কিন্তু এখন বর্তমানে শুধুমাত্র বেসরকারী ব্যাঙ্কের কর্মীরাই এই পরিষেবা ব্যবহার করছেন।” ভিরারের এক বাসিন্দা জানান “এসি ট্রেনের জন্য যে পথ গুলি ব্যবহার করা হয় সেই পথে নন-এসি ট্রেন চালালে যাত্রীরা বেশি উপকৃত হবেন।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news