চ্যানেল হিন্দুস্তান ব্যুরো।
বলিউড (Bollywood) ইন্ডাস্ট্রি নিয়ে এবার মুখ খুললেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী। “বলিউডের মারাত্মক কোনও ক্ষতি করার চেষ্টা করা হলে কিংবা বলিউডকে মুম্বাই থেকে অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়ার কোনো পরিকল্পনা করা হলে তা মুম্বাই কখনোই মেনে নেবে না”। গতকাল এমনই একটি বিবৃতি দিলেন মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে (Uddhvab Thakrey)। গতকাল মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে বলেন, “এটা অত্যন্ত দুঃখজনক যখন দেখা যায় কিছু সংখ্যক মানুষ বলিউডের মানহানি করছে, বলিউডের ক্ষতি করার চেষ্টা করা হচ্ছে কিংবা বলিউড ইন্ডাস্ট্রিকে অন্যত্র সরিয়ে নিয়ে যাবার জন্য তৎপর হচ্ছেন”।
প্রসঙ্গত সিনেমা হল মালিকদের সঙ্গে পুনরায় প্রেক্ষাগৃহ মাল্টিপ্লেক্স খোলার সিদ্ধান্ত নিয়ে গতকাল মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী একটি আলোচনা সভা করেন। আর সেখানেই তিনি বলেছেন মুম্বাই শুধুমাত্র অর্থনীতি নয় মহারাষ্ট্রের সংস্কৃতিরও রাজধানী। তিনি বলেন- “সিনেমা বিনোদন জগতের একটি বিশেষ অংশ। বহু মানুষের কর্মসংস্থান সিনেমাকে কেন্দ্র করেই গড়ে উঠেছে। প্রচুর প্রতিভাবান অভিনেতা-অভিনেত্রীর জন্ম দিয়েছে এই সিনেমা। কিন্তু বেশ কিছুদিন ধরেই কিছু শ্রেণীর মানুষের জন্য বলিউডকে অপমানিত হতে হচ্ছে। এটা অত্যন্ত দুঃখজনক। কোনভাবে ইন্ডাস্ট্রির কোনরূপ ক্ষতি মেনে নেওয়া হবে না”।
১৪ জুন অভিনেতা সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর থেকেই অনেকেই বলিউডের মানহানি করছেন। আর এই প্রথম এই নিয়ে থাকলে পরিবারের তরফ থেকে মুখ খোলা হলো। তিনি আরও বলেন “কালচারাল অ্যাফেয়ার ডিপার্টমেন্ট ড্রাফ প্রস্তুত করছে সিনেমা হল পুনর্বার খোলার পর তাকে কিভাবে নিয়ন্ত্রণ করা হবে সেই বিষয়ে।” সূত্রের মারফত জানা যাচ্ছে সিনেমাহলের মালিকরা সরকারের কাছে পুনর্বার সিনেমা হল খোলার জন্য অনুরোধ জানিয়েছিলেন আর ঠিক সেই কারণেই তড়িঘড়ি এই সপ্তাহের মধ্যেই সমস্ত নিয়মবিধি তৈরি কোরে নেওয়া হচ্ছে।
মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে জানিয়েছেন “সময়ে সময়ে সিনেমা হল পরিষ্কার-পরিচ্ছন্ন এবং স্যানিটাইজ করা হবে। দর্শকদের সিনামা দেখবার জন্য একটি সিনেমা হলে মোট যত সংখ্যক সিট থাকবে তার ৫০ শতাংশ সিট প্রতিবার সিনেমা দেখানোর ক্ষেত্রে ব্যবহৃত হবে”।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news