Breaking News
Home / TRENDING / চিনে পাচার হয়ে যাচ্ছিল বিপুল সংখ্যক মাস্ক পিপিই, আটক করল কাস্টমস

চিনে পাচার হয়ে যাচ্ছিল বিপুল সংখ্যক মাস্ক পিপিই, আটক করল কাস্টমস

চ্যানেল হিন্দুস্তান ব্যুরো।

কোভিড ১৯ সংক্রমনের দেশ যখন জেরবার, তখনই পিপিটি সহ একাধিক স্বাস্থ্য পরিষেবার সঙ্গে যুক্ত জিনিস চীনে পাচার হওয়া থেকে রুখে দিল ভারতীয় গোয়েন্দারা। করোনা ভাইরাসের (Coronavirus) সংক্রমণ জটিল আকার ধারণ করছে প্রতিদিন ! এই মারণব্যাধির সঙ্গে লড়ার জন্য দেশে প্রয়োজনীয় জিনিসের অভাব রয়েছে এখনও! এরইমধ্যে চিনে পাচার হয়ে যাচ্ছিল বিপুল পরিমাণ মাস্ক স্যানিটাইজার এবং পিপিই ! এর মধ্যে ছিল ৫.৫ লাখ মাস্ক ৯৫০ বোতলের ৫৭ লিটার স্যানিটাইজার এবং ৯৫২টি পিপিই ছিল ! এছাড়াও ২৪৮০ কেজি মাস্ক বানানোর কাঁচামাল ছিল এর মধ্যে!

গোয়েন্দা সূত্রে খবর পেয়ে দিল্লি কাস্টমস আটক করল সবই । দেশের করোনা ভাইরাসের বাড়বাড়ন্তের পর ডিরেক্টর জেনারেল অফ ফরেন ট্রেড নির্দেশিকা দিয়ে এসবের রপ্তানি নিষিদ্ধ করেছে অনেক আগেই। এত বিধি-নিষেধের মধ্য কি করে এমন বিপুল পরিমাণ প্রয়োজনীয় জিনিস বিদেশে পাচার হয়ে যাচ্ছিল তা নিয়ে রীতিমতো বিস্মিত গোয়েন্দারা ! পুরো ব্যাপারটি খতিয়ে দেখা হবে বলে। জানিয়েছেন তারা।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *