Breaking News
Home / TRENDING / ঈদে জমায়েতের অনুমতি দিন, মুখ্যমন্ত্রী ইয়েদুরাপ্পাকে চিঠি কর্ণাটকের কংগ্রেস নেতার

ঈদে জমায়েতের অনুমতি দিন, মুখ্যমন্ত্রী ইয়েদুরাপ্পাকে চিঠি কর্ণাটকের কংগ্রেস নেতার

 চ্যানেল হিন্দুস্তান ব্যুরো।

ঈদে জমায়েত চাইছেন কর্ণাটকের কংগ্রেস নেতা তথা প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী সি এম ইব্রাহিম (C M Ibrahim)। কর্ণাটকের মুখ্যমন্ত্রী বি এস ইয়েদুরাপ্পাকে (B S Yedurappa) একটি চিঠি লিখে ঈদে জমায়েতের দাবি জানিয়েছেন তিনি। এই কংগ্রেস নেতা বলেছেন, “চিকিৎসকদের সঙ্গে আলোচনা করুন। ওদের পরামর্শ নিন। এবং একটা গ্রহণযোগ্য সিদ্ধান্ত নিন। ঈদের দিন রাজ্যজুড়ে ঈদগাহ এবং মসজিদে মুসলিমদের জমায়েত করে নমাজ পড়ার অনুমতি দিন। সমস্তরকম সতর্কতামূলক ব্যবস্থা নিয়ে অন্তত দুপুর ১টা পর্যন্ত জমায়েত করতে দিন।” প্রসঙ্গত, করোনা ভাইরাসের সংক্রমণের জেরে এবার ঈদ উৎসবের বাজার পুরোপুরি মার খেয়েছে।

তাঁর আরও দাবি, চিকিৎসকদের পরামর্শ মেনে হলেও ঈদে (ID) ঈদগাহ এবং মসজিদগুলিতে জমায়েত করার অনুমতি দিতে হবে। কংগ্রেসের এই সংখ্যালঘু নেতা বলছেন, “সতর্কতামূলক ব্যবস্থা নিয়ে হলেও ঈদে মুসলিমদের জমায়েতের অনুমতি দিতে হবে।” এ বিষয়ে এখনও পর্যন্ত কোনও প্রতিক্রিয়া জানাননি কর্নাটকের (Karnataka) মুখ্যমন্ত্রী বিএস ইয়েদুরাপ্পা। কর্ণাটকের এই বর্ষীয়ান কংগ্রেস নেতা যতই ঈদ পালনের জন্য ছাড়ের দাবি তুলুন। বিজেপি শাসিত রাজ্য সরকার যে তার এই দাবি মেনে নেবে না তা একপ্রকার নিশ্চিত রাজ্যের রাজনৈতিক মহল।

কারণ, ১৮ মে-র পর দেশে যে লকডাউন কার্যকর থাকবে তা কার্যত ঘোষণা করে দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)। তিনি জানিয়েছেন, নতুন রঙে নতুন রূপে আসবে লবণের এই চতুর্থ ধাপ। আগামী ২৪ কিংবা ২৫ মে মুসলিম সম্প্রদায়ের ঈদ উৎসব। এখনো পর্যন্ত যা পরিস্থিতি, তাতে ধর্মপ্রাণ মুসলিম সম্প্রদায়কে বাড়িতেই এবারের ঈদ পালন করতে হবে। ইতিমধ্যে পশ্চিমবঙ্গে ইমাম অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি দিয়ে অনুরোধ করা হয়েছে, কোনও অবস্থাতেই যেন ঈদের সময় লকডাউন ছাড় না দেওয়া হয়।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *