চ্যানেল হিন্দুস্তান ব্যুরো।
দেশে করোনা ভাইরাসে (Coronavirus) আক্রান্তের সংখ্যা ৭৮ হাজার ছাড়িয়ে গেল। মৃত্যু হয়েছে আড়াই হাজারের বেশী মানুষের। গত ২৪ ঘণ্টায় সারা দেশে নতুন করে ৩,৭২২ জন আক্রান্ত হয়েছেন। যার জেরে দেশে করোনা আক্রান্তের সংখ্যা এখন ৭৮ হাজার। মহারাষ্ট্রে আক্রান্তের সংখ্যা প্রায় ২৬ হাজার। করোনা ভাইরাসের হানায় হত ২৪ ঘণ্টায় দেশে মৃত্যু হয়েছে ১৩৪ জনের। দেশে কোভিডের কারণে মোট মৃত্যুর সংখ্যা ২,৫৪৯ জন। পশ্চিমবঙ্গেও আক্রান্তের সংখ্যা বাড়ছে। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, এ রাজ্যে গত ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন ১১৭ জন। এ নিয়ে রাজ্যে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল ২,২৯০ জন। রাজ্যে সরাসরি করোনার কারণে মৃত্যু হয়েছে ১৩৫ জনের। কোমর্বিডিটিতে মৃত্যু হয়েছে আরও ৭২ জনের। মৃত্যু হয়েছে ২০৭ জনের।
করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যায় এখনও শীর্ষে রয়েছে মহারাষ্ট্র। ২৫,৯২২ জন এখনও অবধি আক্রান্ত হয়েছেন সেখানে। করোনা হানায় ৯৭৫ জন মারা গেছেন। এর পরই গুজরাতের স্থান। সেখানে মৃত্যু হয়েছে ৫৬৬ জন। আক্রান্ত হয়েছেন ৯,২৬৭ জন। তামিলনাড়ুতে আক্রান্তের সংখ্যা ন’হাজার ছাড়িয়েছে, মৃত্যুর সংখ্যা ৬৪। আক্রান্তের সংখ্যার হিসাবে এর পরেই রয়েছে যথাক্রমে দিল্লিতে ৭,৯৯৮ , রাজস্থানে ৪,৩২৮, মধ্যপ্রদেশে ৪,১৭৩, উত্তরপ্রদেশে ৩,৭২৯।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news