Breaking News
Home / TRENDING / প্রথম নায়ক তাপস পালের প্রয়াণে টুইট করে শেষ শ্রদ্ধা মাধুরী দীক্ষিতের

প্রথম নায়ক তাপস পালের প্রয়াণে টুইট করে শেষ শ্রদ্ধা মাধুরী দীক্ষিতের

নিজস্ব প্রতিনিধি।

প্রয়াণের পর তাঁর প্রথম নায়ককে স্মরণ করলেন অভিনেত্রী মাধুরী দীক্ষিত। মঙ্গলবার ভোররাতে মুম্বইয়ের হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন অভিনেতা তাপস পাল (Tapas Paul)। সেই সংবাদ পাওয়া মাত্রই টুইট করে জানালেন শেষ শ্রদ্ধা। নিজের টুইটার হ্যান্ডেলে মাধুরী লেখেন, “আমার অভিনয় জীবনের প্রথম শিল্পীদের মধ্যে একজন যে তাপস পালকে হারালাম। তাঁর সঙ্গে আমি কাজ করেছি তা অনেকেই দেখেছেনছেন। ঈশ্বর তাঁর পরিবারকে এই কঠিন সময়কালে আশীর্বাদ ও সান্ত্বনা দিন।”

প্রসঙ্গত, ১৯৮৪ সালে ১০ আগস্ট মুক্তি পায় হিরেন নাগ পরিচালিত রাজশ্রী প্রোডাকশনের পারিবারিক ছবি ‘অবোধ’। এই ছবিতেই প্রথমবারের জন্য রুপোলি পর্দায় আত্মপ্রকাশ করেন অভিনেত্রী মাধুরী দীক্ষিত (Madhuri Dixit)। সেই ছবিতে মাধুরী দীক্ষিতের বিপরীতে নায়কের ভূমিকায় অভিনয় করেছিলেন তাপস পাল। সেকথা স্মরণ করেই এদিন টুইট করেন ভারতীয় সিনেমার অন্যতম সফল অভিনেত্রী মাধুরী দীক্ষিত নেনে।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *