চ্যানেল হিন্দুস্তান ব্যুরো :
গত এক মাস যাবৎ মহানগরীর সবজি বাজারে আলুর দাম লাফিয়ে লাফিয়ে বেড়েছে। প্রতি কেজি ২৮-৩৫ টাকা করে বিক্রি হয়েছে আলু (Potato)। লঙ্কার (Chili) দাম ছুঁয়েছিল ৩০০ টাকা কেজিতে। কিন্তু, বৃহস্পতিবার আলুর দাম শহর কলকাতা বড় বড় বাজারগুলোতে অনেকটাই কমেছে বলে দাবি করেছেন টাস্কফোর্সের (Taskforce) সদস্য রবীন্দ্রনাথ কোলে। আলুর দাম ৩৫-৩২ টাকা কমে হয়েছে এখন ২২ থেকে ২৬ টাকা হয়েছে প্রতি কেজিতে। এছাড়া, লঙ্কা ৩০০ টাকা হয়ে গেছিল প্রতি কেজি, এখন ১০০ টাকা প্রতি কেজি হয়েছে। অতিরিক্ত হারে যে দাম বেড়েছিল আলু ও লঙ্কার বর্তমানে তা কিছুটা হলেও কমেছে।
টাস্কফোর্সের সদস্য রবীন্দ্রনাথ কোলের (Rabindranath Koley) কথায়, যে সমস্ত কোলড সটোরেজ থেকে আলু বের করে বাজারে আনা হচ্ছিল, সেখানে যারা দায়িত্ব ছিলেন তাদের মাধ্যমেই এই দাম বৃদ্ধি হচ্ছিল। রাজ্য সরকারের নির্দেশে এবং এনফর্সমেন্ট বিভিন্ন জায়গায় গিয়ে তদারকি করা হয়। ফলে কিন্তু আলুর দাম অনেকটা কমেছে। তবে অন্যান্য সবজির দাম ৪০ থেকে ৫০ টাকার মধ্যে রয়েছে। আরও কিছুটা সবজির দাম স্বাভাবিক হতে আরও কিছুদিন সময় লাগবে বলে তিনি জানিয়েছেন। তবে পেট্রোল ও ডিজেলের দাম মাঝে বেড়ে যাওয়ায় সবজির ওপর তার প্রভাব পড়ছে বলে জানিয়েছেন রবীন্দ্রনাথ কোলে।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news