চ্যানেল হিন্দুস্তান ব্যুরো :
ভাল্ব যুক্ত এন-৯৫ মাস্ক (N-95) কেন ব্যবহার করা উচিত নয় ? তা ব্যাখ্যা করলেন বিশিষ্ট চিকিৎসক অরিন্দম বিশ্বাস বৃহস্পতিবার কলকাতার আর এন টেগরের মেডিসিন বিভাগের অন্যতম চিকিৎসক অরিন্দম বিশ্বাস (Dr. Arindam Biswas) বলেছেন, “এই মাস্কগুলোর মাধ্যমে ব্যক্তির শরীরে থাকা ভাইরাসের মাধ্যমে বাইরে বেরিয়ে আসে। যেমন ব্যক্তির শরীরে ভাইরাস থাকলে তা ওই ভাল্ব যুক্ত মাস্কগুলোর মধ্যে দিয়ে বাইরে বেরিয়ে আসে। ফলে তা জনসাধারণের জন্য ক্ষতিকারক।” সেদিক থেকে কাপড়ের তৈরি মাস্ক অনেকটাই সুরক্ষিত বলে জানিয়েছেন তিনি ।
পাশাপাশি অরিন্দম বিশ্বাস বলেছেন, “এই কাপড়ের তৈরি মাস্কগুলো ব্যবহারের পর গরম জলে ধুয়ে নিতে হবে। ৫ মিনিট গরম জলে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে। তারপর আবার তা ব্যবহার করা যাবে।” সেই সঙ্গে তিনি আরও বলেছেন, “যে সমস্ত সার্জিকাল মাস্ক রয়েছে তাও কিন্তু ব্যবহার করা যাবে। কারণ সেগুলোতে তিনটি লেয়ার থাকে। যার ভাইরাস প্রতিরোধ করতে সাহায্য করে।” অন্যদিকে তিনি জানিয়েছেন, করোনা ভাইরাসের (Coronavirus) সংক্রমন ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। তার বেশিরভাগ কারণ হিসেবে তিনি দায়ী করেছেন সাধারণ মানুষকেই। তাঁর কথায়, কারণ অনেক সময় মানুষকে দেখা যাচ্ছে তারা নিজে থেকে সতর্ক বা সাবধান হচ্ছেন না । যেমন মাস্ক ব্যবহার করার কথা বারবার করে বলা হলেও সাধারণ মানুষ কিন্তু সঠিক পদ্ধতিতে তা ব্যবহার করছেন না । কখনও দেখা যাচ্ছে তাদের মাস্ক থুতনিতে বা কখনো দেখা যাচ্ছে কানের মধ্যে এবং নিজেদের মধ্যে সামাজিক দূরত্ব বজায় না রেখেই অনেকটাই কাছাকাছি এসে তারা কথাবার্তা বলছেন। সেক্ষেত্রে এই ভাইরাস ছড়িয়ে পড়ার যথেষ্ট সুযোগ থাকছে। তাই মানুষকে সবার আগে সতর্ক ও সচেতন হতে হবে বলে চিকিৎসক বিশ্বাস জানিয়েছেন।
অন্যদিকে, যারা এই করোনা ভাইরাসের সংক্রমণ নিয়ে অনেকটাই ভয় পাচ্ছেন তাদের উদ্দেশ্য অরিন্দম বিশ্বাস বলেছেন, “ভয় পাওয়ার কোনও দরকার নেই। কারণ এই পরিস্থিতির সঙ্গে সবাইকেই মোকাবিলা করতে হবে। সে ক্ষেত্রে যখন বাজার থেকে সবজি কিনে আনা হচ্ছে তখন তা কিন্তু ভালো করে ঠান্ডা জলে ধুয়ে পরিষ্কার করে রাখতে হবে এবং তারপরে নিজের হাতে ভালো করে পরিষ্কার করে নিতে হবে। হাত কখনো মুখে দেওয়া যাবে না।”
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news