Breaking News
Home / TRENDING / লাসকাটা ঘর : করোনায় মৃত শবের ময়নাতদন্ত শুরু হতে চলেছে দেশে

লাসকাটা ঘর : করোনায় মৃত শবের ময়নাতদন্ত শুরু হতে চলেছে দেশে

চ্যানেল হিন্দুস্তান ব্যুরো।

করোনায় (Coronavirus) মৃতদের দেহের ডাক্তারি এবং প্যাথোলজিকাল পরীক্ষা শুরু করতে চলেছে গুজরাত। এর জন্য মুখমন্ত্রী নীতিন পাটেল একটি উচ্চ পর্যায়ের কমিটি তৈরি করেছেন বিশেষজ্ঞ চিকিৎসকদের নিয়ে। এই দলের নেতৃত্বেই করোনায় মৃতদের দেহ ময়নাতদন্ত করে তার পরীক্ষা হবে। এর জন্য চিকিৎসক এবং স্বাস্থ্যকর্মীরা প্রয়োজনীয় সুরক্ষা নেবেন বলে জানিয়েছে কমিটি। আহমেদাবাদের বি জে মেডিকেল কলেজের চিকিৎসকরা এর জন্য প্রয়োজনীয় গাইডলাইন তৈরি করবেন বলে জানা গিয়েছে।

এই হাসপাতালের বিভাগীয় প্রধান চিকিৎসক হানসা গোস্বামী জানিয়েছেন এই কাজের জন্য স্ট্যান্ডার্ড অপরেটিং প্রসিডিওর তৈরি করা হচ্ছে। কাজটা যথেষ্ট কঠিন। কাজেই দায়িত্ব নিয়ে যত্ন সহকারে সম্পন্ন করতে হবে। বিশেষজ্ঞরা মনে করছেন এর ফলে বেশ কিছু সুবিধা হবে। প্রথমত মৃতদেহ থেকে রোগের সংক্রমণ ছড়ায় কিনা তা জানা যাবে। অন্যদিকে আবার শরীরের কোন কোন অংশ কীভাবে এতে ক্ষতিগ্রস্ত হয় জানা যাবে তাও। মূলত রোগ সম্পর্কে আরও বিশদে জানা যাবে এই পরীক্ষার ফলে।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *