Breaking News
Home / TRENDING / কেন্দ্র কত চাল-ডাল পাঠিয়েছে বাংলায়, টুইট করে রাজ্যবাসীকে জানালেন রাজ্যপাল

কেন্দ্র কত চাল-ডাল পাঠিয়েছে বাংলায়, টুইট করে রাজ্যবাসীকে জানালেন রাজ্যপাল

চ্যানেল হিন্দুস্তান ব্যুরো।

রেশন দুর্নীতি নিয়ে বেজায় চাপে পড়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার (Mamata Banerjee Govt.)। এবার সেই চাপ বাড়িয়ে দিতে পশ্চিমবঙ্গের জন্য বরাদ্দ কেন্দ্রীয় সরকারের রেশনের পরিমাণ টুইট করে জানিয়ে দিলেন রাজ্যপাল জগদীপ ধনখড় (Jagdeep Dhankhar)। বুধবার জোড়া টুইট করেন রাজ‍্যপাল। প্রথমে নিজের টুইটার হ্যান্ডেলে লিখেছেন, “প্রধানমন্ত্রী গরিব কল্যাণ যোজনার মাধ্যমে বিনামূল্যে রেশন মাসিক জনপ্রতি ৫ কেজি চাল এবং পরিবার পিছু ১ কেজি ডাল। ইতিমধ্যে রাজ‍্যকে ৫৭০২৭৭.৩৪০ মেট্রিক টন চাল এবং ১৪৫২৯ মেট্রিক টন ডাল সরবরাহ করে দেওয়া হয়েছে। আগামী মাসগুলিতে যথাযথভাবে চালু থাকবে। জুন মাসে কোন ধরনের ডাল রাজ‍্যর প্রয়োজন হলে নাইফেডকে জানাতে হবে।”

https://twitter.com/jdhankhar1/status/1260420176144666628?s=19

দ্বিতীয় টুইটে তিনি লেখেন, আগামী মাসগুলিতেও সরবরাহ ব্যবস্থা যথাযথ ভাবে চালু থাকবে। জুন মাসে কোন ধরণের ডাল রাজ্যের চাই তা ন্যাফেডকে জানাতে হবে।সবাইকে মুখ্যমন্ত্রীর সুনিশ্চিত করতে হবে যাতে একমাত্র সরকারি বন্টন ব্যবস্থার মাধ্যমেই সঠিক মাত্রা এবং গুণমানের রেশন গরিব মানুষের হাতে পৌঁছয়।” রাজ্যপালের এমন আচরণ নিয়ে প্রকাশ্যেই ক্ষোভ প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি দাবি করেছেন, সংবিধান বহির্ভূতভাবে রাজ্য পরিচালনার নির্বাচিত সরকারের কাজে হস্তক্ষেপ করছেন মনোনীত রাজ্যপাল। পাল্টা জবাবে ঝানু আইনজীবী জাগদীপ ধনখড় উত্তর দিয়েছিলেন, তিনি যা করছেন তা আইন ও সংবিধানের চৌহদ্দি মেনেই।

রাজ্যপালের সঙ্গে রাজ্য সরকারের সংঘাত এখন আর রাজ্য রাজনীতিতে কোনও নতুন বিষয় নয়। লকডাউন পরিস্থিতিতে তিক্ততা বেড়েছে বই কমেনি। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের অন্তঃরাজ্য প্রতিনিধিদলের সঙ্গে রাজ্য সরকারের সহযোগিতা, কিংবা রাজ্যের বিভিন্ন প্রান্তে বেড়ে চলার আসন দুর্নীতি প্রসঙ্গে সরব হয়েছেন রাজ্যপাল। চিঠি চালাচালি হয়েছে নবান্ন রাজভবনের। একটি চিঠিতে মুখ্যমন্ত্রীকে তার দায়িত্ব প্রসঙ্গে সচেতন করে তার কর্মকাণ্ডকে নাটক বলে আক্রমণ শুনিয়েছিলেন রাজ্যপাল। পাশাপাশি, তৃণমূলের প্রায় সমস্ত মুখপাত্ররা পালা করে আক্রমন করেছেন জগদীপ ধনখড়কে।

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও রাজ্যপাল জগদীপ ধনখড়ের পত্রযুদ্ধ স্থান পেয়েছিল জাতীয় সংবাদ মাধ্যমে। কিন্তু তাতেও সম্বিৎ ফেরেনি কোনও পক্ষের। বরং প্রত্যেকেই নিজের মতো করে তাদের অবস্থান ব্যাখ্যা করে আক্রমণ চালিয়ে গিয়েছেন। এদিন সকালেও তাঁর ব্যতিক্রম হল না। জোড়া টুইট করে আবারো কেন্দ্রীয় সরকারের মাধ্যমে এ রাজ্যের কত পরিমাণ চাল ডাল বরাদ্দ হয়েছে তা খোলসা করে জনতার উদ্দেশ্যে টুইট করে দিলেন রাজ্যপাল।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *