নিজস্ব প্রতিনিধি।
পশ্চিমবঙ্গ থেকেই কী রাজ্যসভায় যাবেন প্রিয়াঙ্কা গাঁধী ? তেমনি জল্পনা উস্কে দিয়ে গেলেন কংগ্রেসের (Congress) জাতীয় মুখপাত্র অভিষেক মনু সিংভি। শনিবার কলকাতায় এসেছিলেন এই রাজ্যসভার সাংসদ। বিধান ভবনে এক সাংবাদিক সম্মেলনে প্রিয়াঙ্কা গাঁধীর রাজ্যসভায় যাওয়ার প্রসঙ্গ ওঠে। দিন কয়েক আগেই কংগ্রেসের লোকসভার দলনেতা অধীর চৌধুরী বলেন, “প্রিয়াঙ্কা গাঁধীর রাজ্যসভায় যাওয়া উচিত বাংলা থেকেই।”
সেই প্রসঙ্গে অভিষেক মনু সিংভি বলেছেন, “আমি জানি পশ্চিমবঙ্গ থেকে প্রিয়াঙ্কা গাঁধীকে রাজসভায় নিয়ে যাওয়ার দাবি উঠেছে। তবে রাজস্থান, মধ্যপ্রদেশ, ছত্তিশগড় সহ বিভিন্ন রাজ্য থেকে লিখিত আবেদন এসেছে এআইসিসি-তে।” সঙ্গে তিনি আরও বলেন, “প্রত্যেক রাজ্য কংগ্রেস চায় তাদের প্রতিনিধি হিসেবে রাজ্যসভায় পাঠাতে চায় প্রিয়াঙ্কা গাঁধীকে। তবে এ বিষয়ে যাবতীয় সিদ্ধান্ত নেবে কংগ্রেস হাইকমান্ড।”
লোকসভা ভোটের আগে প্রিয়াঙ্কা গাঁধীকে (Priyanka Gandhi) কংগ্রেসের মহাসচিবের পদ দেওয়া হয়। তখনই তাঁকে লোকসভায় প্রার্থী করার জল্পনা শুরু হয়। কিন্তু, শেষ পর্যন্ত প্রার্থী হননি রাজীব তনয়া। কিন্তু, সম্প্রতি ফের তাঁর রাজ্যসভায় প্রার্থী করার আলোচনা শুরু হয়েছে খোদ কংগ্রেসের অন্দরমহলেই। ফলত পশ্চিমবঙ্গ থেকে তাঁর প্রার্থী হিসেবে মনোনয়ন দাখিলের জল্পনা বেড়েছে।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news