নীল বণিক:
রামনবমী নিয়ে চিন্তায় লালবাজার। রবিবার রামনবমীর সকালে উত্তর ও দক্ষিণ কলকাতার প্রায় ৪০টির বেশি মিছিল বের হবে বলে গোয়েন্দারা জানতে পেরেছে। কলকাতায় হিন্দু সংগঠনগুলির এতগুলি মিছিলে ঘাম ছুটছে লালবাজারের কর্তাদের। তাঁদের বক্তব্য গতবারের তুলনায় ৩গুন বেশি মিছিল বের হবে কলকাতার রাস্তায়। এবং এবারের মিছিলে শুধু বিজেপি ও বিশ্ব হিন্দু পরিষদ নয়, হিন্দু জাগরণ মঞ্চ, হিন্দু সংহতি, সংঘ পরিবার সহ বেশ কয়েকটি হিন্দু সংগঠন অংশ নিতে পারে। এ রাজ্যে হিন্দু সংগঠনগুলির সংখ্যা যে বাড়ছে, সে খবর লালবাজারের কাছে থাকলেও রামনবমীর দিনে কলকাতায় এত মিছিল হবে, তা অনুমান করতে পারেনি কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগ। ফলে রামনবমীর সকালে গোয়েন্দা বিভাগের হিন্দু সেক্শনে কাজ করা সমস্ত আধিকারিকদের রাস্তায় নামাচ্ছে লালবাজার। যেসব আধিকারিকেরা আগে হিন্দু সেক্শনে কাজ করতেন, তাঁদের অভিজ্ঞতা কাজে লাগাতে রামনবমীর দিন তাঁদের কাজে লাগাবে লালবাজারের কর্তারা।
বিভিন্ন বিষয়ে ভিডিয়ো পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
https://www.youtube.com/channelhindustan
https://www.facebook.com/channelhindustan
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news