নিজস্ব সংবাদদাতা:
পঞ্চায়েত ভোটের আগেই উঃ ২৪ পরগণার
বীজপুর এবং নৈহাটি থানায় রদবদল করতে চলেছে কালিঘাট। বীজপুর থানার আইসি আনন্দময় চ্যাটার্জি ও গরিফা ফাঁড়ির ওসি তরুণ দেবনাথ একমসয়ে মুকুল রায় ঘনিষ্ঠ ছিলেন। সেজন্যই এই দুই অফিসারকে বদলি করা হচ্ছে খুব শীঘ্রই। তাঁদের পদে স্থলাভিসিক্ত হচ্ছেন যথাক্রমে কৃষ্ণেন্দু ঘোষ ও সুনীত মণ্ডল। বীজপুরের আইসি পদে যোগ দেবেন সিআইডি থেকে আসা কৃষ্ণেন্দু। সূত্রের খবর গরিফা থানার ওসি হচ্ছেন বীজপুর থানার সেকেন্ড অফিসার সুনীত। শনিবার বা রবিবারও এই রদবদল ঘটতে পারে বলে ইতিমধ্যেই গুঞ্জন শুরু হয়েছে পুলিশ মহলে। আনন্দময় চ্যাটার্জি আসানসোল-দুর্গাপুর পুলিশ কমিশনারেটের ইন্সপেক্টর পদে যোগ দেবেন। আনন্দময় চ্যাটার্জি ও সুনীত মণ্ডল তাঁদের বদলির বিষয়ে ঘনিষ্ঠ মহলে সত্যতা স্বীকার করেছেন। মুকুল রায় বিজেপিতে যোগদান করার পর ব্যারাকপুর পুলিশ কমিশনারেট ও উত্তরচব্বিশ পরগনার পুলিশ মহলে সেভাবে বদলি হয়নি। মুকুল আতঙ্কে তড়িঘড়ি এই রদবদল হলেও এটাকে রুটিন মাফিক বদলিই বলছে ব্যারাকপুর পুলিশ কমিশনারেট।
বিভিন্ন বিষয়ে ভিডিয়ো পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
https://www.youtube.com/channelhindustan
https://www.facebook.com/channelhindustan
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news