Breaking News
Home / TRENDING / গুরুঙ্গকে ধরা নয়, ছেড়ে রাখাই এখন কৌশল পুলিশের, জেনে নিন মাষ্টারপ্ল্যান

গুরুঙ্গকে ধরা নয়, ছেড়ে রাখাই এখন কৌশল পুলিশের, জেনে নিন মাষ্টারপ্ল্যান

নীল বণিক

গুরুঙ্গের জন্য এবারে নয়া রণকৌশ‌ল পুলিশের। পুলিশ কর্তারা আপাতাত মোর্চা সুপ্রিমোকে ধরতে চাইছেন না। বরং তাঁকে পাহাড় থেকে পুরোপুরি বিচ্ছিন্ন রাখতে চাইছেন। এভাবে যদি মাস দুয়েক তাঁকে পাহাড়ে ঢুকতে না দেওয়া হয় তাহলেই মোর্চা সুপ্রিমোর মনোবলে আঘাত লাগবে। এর ফলে হঠাৎ পুলিশের বিরুদ্ধে আক্রমণাত্মক সিদ্ধান্ত নিলেই আইনের জালে খুব সহজেই জড়িয়ে ফেলা যাবে গুরুঙ্গকে। অপরদিকে, এর ফলে বেশ কিছু ফায়দাও হবে প্রশাসনের। এই সুযোগকে কাজে লাগিয়েই পুলিশও তাঁদের গতিবিধির ওপর জোর দিয়ে পাহাড়ের পরিস্থিতি নিজেদের আয়ত্ত্বে আনতে পারবে। সূত্রের খবর, পাহাড়ের দায়িত্বে থাকা দুই পুলিশ কর্তা এই ‘মাস্টারপ্ল্যান’ ইতিমধ্যেই নবান্নে জানিয়েছেন।
এক সময় মোর্চা সুপ্রিমোকে ধরতে উঠে পড়ে লেগেছিল পুলিশ। এমনকি গুরুঙ্গকে ধরতে ২২ জনের একটি বিশেষ দলও তৈরি করেছিল দার্জিলিং জেলা প্রাশসন। হঠাৎ করে সেই পুলিশের দল পাহাড়ে সব গতিবিধি বন্ধ করে দেয়। আপাতাত নয়া রণকৌশলের দিকেই হাঁটতে চাইছে দার্জিলিং প্রশাসন।

বিভিন্ন বিষয়ে ভিডিয়ো পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

https://www.youtube.com/channelhindustan

https://www.facebook.com/channelhindustan

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *