Breaking News
Home / TRENDING / ক্ষতিপূরণ, নিহত ২ লাখ, আহত ৫০ হাজার, পরিসংখ্যান, নিহত ৩৪, আহত ২০০

ক্ষতিপূরণ, নিহত ২ লাখ, আহত ৫০ হাজার, পরিসংখ্যান, নিহত ৩৪, আহত ২০০

নিজস্ব প্রতিনিধি।

দিল্লির অশান্তিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ল ৩৪। মৃতের সংখ্যা আরও বাড়ার আশঙ্কা রয়েছে। উত্তর-পূর্ব দিল্লির দাঙ্গা বিধস্ত এলাকায় এতদিন পুলিশ ঢোকার মতোই পরিস্থিতি ছিল না। প্রশাসনের পা পড়তেই একের পর এক মৃতদেহ বেরোচ্ছে সেখান থেকে। জিটিবি হাসপাতালে ভর্তির সংখ্যা ২০০ জন। উত্তর-পূর্ব দিল্লিতে টানা চারদিন অগ্নিগর্ভ পরিস্থিতি। দাঙ্গা বিধ্বস্ত ভজনপুরা, মৌজপুর, কারাওয়ালনগরও। মানুষের আস্থা ফেরাতে এলাকায় এনাকে মাইকিং করছে পুলিশ। নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য, তথা পানীয় জল, ঔষুধ কোথায় কোথায় পাওয়া যাবে সে বিষয়ে জানান দিচ্ছে পুলিশ প্রশাসন

দিল্লি পুলিশ জানিয়েছে, সংঘর্ষের ঘটনায় এখনও পর্যন্ত ১৮টি এফআইআর দায়ের হয়েছে। ১০৬ জনকে গ্রেফতার করা হয়েছে। নিহতদের নিকটাত্মীয়কে দু’লক্ষ টাকা ও আহতদের ৫০ হাজার টাকা করে ক্ষতিপূরণ দেওয়া হবে বলে ঘোষণা করা হয়েছে। দিল্লি পুলিশের তরফ থেকে দুটো হেল্পলাইন নম্বর চালু করা হয়েছে। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, রাস্তাঘাটে বিপদে পড়লে ০১১-২২৮২৯৩৩৪, ২২৮২৯৩৩৫ এই নম্বর দুটোতে ফোন করা যাবে। তাছাড়া আপৎকালীন নম্বর ১১২ খোলা থাকবে ২৪ ঘণ্টা।

ছবি সৌজন্যে: এএনআই

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *